অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

ছবি: সংগৃহীত



কেপ ভার্দের বিপক্ষে  শেষ বত্রিশের ম্যাচে গোল করে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল রেকর্ডও গড়েছেন তিনি।

এই গোলের সুবাদে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ আমেরিকান ফুটবলারও হয়েছেন মেসি। ৩৯ বছর ৯ দিন বয়সে গোল করে তিনি ভেঙেছেন উরুগুয়ের ওবদুলিও ভারেলার রেকর্ড। ভারেলা ১৯৫৪ বিশ্বকাপে ৩৬ বছর বয়সে এই কীর্তি গড়েছিলেন।

চলতি বিশ্বকাপে এটি মেসির সপ্তম গোল। ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আরও এগিয়ে গেলেন। বর্তমানে তার গোলসংখ্যা ২০। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গোল ১৮টি এবং তৃতীয় স্থানে থাকা জার্মানির মিরোস্লাভ ক্লোসের গোল ১৬টি।

চলতি আসরের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও গোল করেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে গোল করে টুর্নামেন্টে নিজের দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা বজায় রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির টানা আট বিশ্বকাপ ম্যাচে গোল করার যাত্রা শুরু হয় ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান এবং সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষেও গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা

লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ২০ গোল (৩০ ম্যাচ)

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ১৮ গোল (১৮ ম্যাচ)

মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) — ১৬ গোল (২৪ ম্যাচ)

রোনালদো নাজারিও (ব্রাজিল) — ১৫ গোল (১৯ ম্যাচ)

গার্ড মুলার (জার্মানি) — ১৪ গোল (১৩ ম্যাচ)

জুস্ত ফন্টেইন (ফ্রান্স) — ১৩ গোল (৬ ম্যাচ)

পেলে (ব্রাজিল) — ১২ গোল (১৪ ম্যাচ)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭৫ সিসি মোটরসাইকেল আমদানির নীতি পরিবর্তনের উদ্যোগ

1

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

2

হঠাৎ কেন ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান, জেনে নিন ঘটনা

3

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

4

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

5

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

6

মেসির ব্যর্থতার গল্প থেকে বিশ্বজয়ের ইতিহাস

7

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

8

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

9

টাকা ছাপানোর গুজব উড়িয়ে দিলেন গভর্নর

10

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

11

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানম

12

বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণের ওপর বাড়ছে নির্ভরতা

13

আধুনিক স্ট্রিট লাইটে ঝলমল করছে লালমনিরহাট

14

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্

15

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

16

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

17

যুদ্ধের মানসিক চাপ বাড়াচ্ছে আত্মহত্যা

18

জাপান পরীক্ষায় যেমন হবে ব্রাজিলের একাদশ

19

মেয়েকে বাঁচিয়ে হাওরের পানিতে তলিয়ে গেলেন বাবা

20