অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

মেসির রেকর্ড, আর্জেন্টিনার ইতিহাস লেখা অবিশ্বাস্য এক রাত

ছবি: সংগৃহীত




শুরুটা ছিল হতাশার, শেষটা উৎসবের। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখে আর্জেন্টিনা জিতেছে ৩-২ গোলে। নব্বই মিনিটের পথে পথে বেশ কিছু আক্ষেপ ও অনুপ্রেরণার রেকর্ডে নাম লিখিয়েছে আর্জেন্টিনা ও মেসি।

১
ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় মিসর। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের পর এই প্রথম বিশ্বকাপে কোনো ম্যাচে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এর আগে টানা ১০টি বিশ্বকাপ ম্যাচে মেসিরা কখনোই পিছিয়ে পড়েনি।

২
গ্রুপ পর্বে অস্ট্রিয়া আর শেষ ষোলোয় মিসর—বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক আসরে (টাইব্রেকার বাদে) দুটি পেনাল্টি মিস করেছেন মেসি। মূলত, বিশ্বকাপে নেওয়া আটটি পেনাল্টির মধ্যে চারটিই মিস করেছেন মেসি। অর্থাৎ তাঁর পেনাল্টি মিসের হার ৫০ শতাংশ।


৫
আর্জেন্টিনা বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জিতল। এর আগে তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের জয়যাত্রা ছিল ২০১৪ সালের ১৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত।

১
দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনা এই প্রথম বিশ্বকাপে জিতল। ১৯৬৫ সালের পর এই প্রথম তারা বিশ্বকাপে এমন প্রত্যাবর্তনের নজির গড়ল।

৭৮
ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা দুই গোলে পিছিয়ে ছিল। বিশ্বকাপ ইতিহাসে এর আগে কোনো দল এত দেরি পর্যন্ত দুই গোলের বেশি পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ে না গড়িয়ে ম্যাচ জিততে পারেনি।

৩০০০
এনজো ফার্নান্দেজের যে গোলে আর্জেন্টিনা স্কোরলাইন ৩-২ করে, সেটি বিশ্বকাপ ইতিহাসের ৩০০০তম গোল। ৯১ মিনিট ৫৫ সেকেন্ডে করা এই গোলটি ছিল নিয়মিত সময়ে বিশ্বকাপে কোনো আর্জেন্টাইন ফুটবলারের করা সবচেয়ে দেরিতে পাওয়া জয়সূচক গোল।

৮
মিসরের বিপক্ষে করা গোলটি এই বিশ্বকাপে মেসির অষ্টম। মাত্র পাঁচ ম্যাচেই এই গোল করেছেন। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ের পথে করেছিলেন ৭ গোল।

১৩
আর্জেন্টিনা একসময় ২-০ গোলে পিছিয়ে বিদায়ের শঙ্কায় পড়েছিল। এর আগে বিশ্বকাপে দুই বা তার বেশি গোলে পিছিয়ে পড়া ১৩টি ম্যাচের একটিও তারা জিততে পারেনি।

৯
ক্রিস্টিয়ান রোমেরোকে করা অ্যাসিস্টটি বিশ্বকাপে মেসির নবম। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এটি।

২১
আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি বিশ্বকাপে মেসির ২১তম। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের চেয়ে দুই গোল বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

1

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার

2

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির

3

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

4

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

5

চিলিতে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ‘বিশ্বকাপ নায়ক’ ভো

6

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

7

বিশ্বকাপের উন্মাদনায় জমে ওঠে ঘরের আনন্দ

8

কোনো কিছুই অসম্ভব নয়-আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে কোচ

9

হেঁটে হেঁটেই রেকর্ড গড়লেন মেসি

10

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টি

11

তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট চরমে

12

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

13

দীর্ঘ ৬ বছর পর ফের ভারত-চীন সীমান্ত বাণিজ্য চালু

14

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

15

জ্বালানি আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপে রাশিয়া

16

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

17

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

18

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

19

দুর্ভেদ্য স্পেনের সামনে ছন্দে থাকা বেলজিয়াম, সেমিফাইনালের লড়

20