অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

ছবি: সংগৃহীত



লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার শেষ বেলায় এসে পৌঁছেছে। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা যেকোনও দিন দিতে পারেন অবসরের ঘোষণা। তবে মেসির অবর্তমানে ভক্তরা স্বপ্ন দেখেন তার তিন ছেলে- থিয়াগো, মাতেও বা চিরোর কেউ একজন হয়ে উঠুক তাদের বাবার মতো তারকা ফুটবলার। যদিও ছোটবেলা থেকেই তিন জনই বাবার কাছ থেকে ফুটবল দীক্ষা নিচ্ছেন। পাশাপাশি খেলছেন ক্লাবের হয়েও। আজ জানবো মেসির তিন ছেলের কে কোন পায়ে ও কোন পজিশনে ফুটবল খেলে।

থিয়াগো মেসি


জন্ম ২ নভেম্বর ২০১২। এ বছরের নভেম্বরেই ১৪-তে পার রাখবে মেসি ও অ্যান্তোনেলা রোকোজ্জুর প্রথম সন্তান। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়াতে, যেখানে তার বাবারও ফুটবলের হাতেখড়ি।

তবে ২০২১ সালে মেসি বার্সেলোনা ছেড়ে পাড়ি জমান ফ্রান্সের পিএসজিতে। সে ক্লাবের ইয়ুথ সিস্টেমে যুক্ত হয় থিয়াগো মেসিও। সেখানেই ফুটবল চালিয়ে যায় এ খুদে ফুটবলার। ২০২৩ সালে বাবার সঙ্গে চলে আসে ইন্টার মায়ামিতে। সেখানেই এখন অনূর্ধ্ব-১৩ দলের ফুটবলার লিওনেল মেসির প্রথম সন্তান।

তবে থিয়াগো ফুটবলে বাবার পজিশন অনুকরণ করছে না। তার বাবা আক্রমণভাগে খেললেও থিয়াগো নিজেকে তৈরি করছে একজন মধ্যমাঠের নিখুঁত ফুটবলার হিসেবে। ডিফেন্সিভ কিংবা সেন্ট্রাল মিডে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করলেও সে অ্যাটাকিং মিডেও খেলতে পারে। ইতোমধ্যে তার বেশ কিছু পাস ও ট্যাকলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে ডান পায়ের ফুটবলার।

মাতেও মেসি

২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম। বয়স ১০, আগামী সেপ্টেম্বরে ১১ পূর্ণ হবে। সে বর্তমানে ইন্টার মায়ামির ইয়ুথ অ্যাকাডেমিতে ফুটবল দীক্ষা নিচ্ছে। সেও তার বড় ভাইয়ের মতো ডান পায়ের ফুটবলার। তবে সে নিজেকে আক্রমণভাগের একজন ফুটবলার হিসেবে গড়ে তুলছে। ইতোমধ্যে তার গোল, ড্রিবলিং, বল ক্যারিংয়ের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাতেওর গোল স্কোরিং ক্ষমতাকে তার বাবার সঙ্গে তুলনা করেন অনেকে। 

চিরো মেসি

জন্ম মার্চ ২০১৮। বয়স ৮। মেসির ছোট ছেলেও ইন্টার মায়ামির ইয়ুথ অ্যাকাডেমিতে ফুটবল শিখছে। চিরো তার বড় দুই ভাইয়ের মতোই ডান পায়ের ফুটবলার। সে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেই গড়ে উঠছে। ইতোমধ্যে ফ্রি-কিক থেকে তার করা এক গোল সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে। তার ফুটবল স্কিল নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

মেসির তিন সন্তান একই জেনারেশনের ফুটবলার হিসেবে বেড়ে উঠলেও তারা একই পজিশনে খেলে না। এটা সম্ভবত মেসি একজন ফুটবল জিনিয়াস হিসেবে সেট করে দিয়েছেন। কেননা, তিন ভাই একই পজিশনে খেললে একই দলে একই সময়ে তাদের জায়গা হবে না। সে কারণেই হয়তো তারা ছোটবেলা থেকেই ভিন্ন ভিন্ন পজিশনের ফুটবলার হিসেবে বেড়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

1

খাদ্য নিরাপত্তায় বহুমুখী সুরক্ষাবলয়

2

মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে ঢালা হয়

3

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

4

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

5

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

6

শিশুদের জন্য বই লিখলেন জামাল মুসিয়ালা

7

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

8

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

9

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

10

৫ জেলার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা

11

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

12

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

13

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

14

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

15

পরের রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

16

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

17

ছেলে-মেয়ে যেন আমার লাশ না ছোঁয়

18

ইরানের পাল্টা হামলা, নিশানায় মার্কিন ঘাঁটি

19

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

20