ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা

দেশের বাজারে স্বর্ণালঙ্কারের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাট সমন্বয়ের পর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের প্রস্তাব অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ফলে প্রতি ভরিতে ভ্যাট ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভরিতে স্বর্ণের দাম আগের তুলনায় ৯ হাজার ১৩ টাকা কমেছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যেখানে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ও বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণের দাম ভিন্নভাবে নির্ধারিত ছিল।

বর্তমান সমন্বয়ের ফলে বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আবারও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’

1

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

2

তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ

3

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

4

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

5

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

6

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪১ কোটিতে

7

সবচেয়ে বেশি লাল কার্ড দেখা বিশ্বকাপের সেই ম্যাচ

8

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

9

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

10

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

11

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়

12

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড

13

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

14

বিশ্বকাপের হাফটাইম শো থেকে শাকিরার আয় ২৪৯ কোটিরও বেশি

15

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

16

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

17

হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ হ্যারি কেইন

18

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

19

বিয়ে নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক হচ্ছে

20