অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হালান্ডকে বোতলবন্দী করার ছক কষছে ব্রাজিল

ছবি: সংগৃহীত



শেষ ষোলোর লড়াইয়ে রোববার রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সেলেসাওদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড। গতি আর দুর্দান্ত শারীরিক শক্তিতে প্রতিপক্ষের রক্ষণভাগ গুঁড়িয়ে দিতে সিদ্ধহস্ত এই স্ট্রাইকারকে রুখে দেওয়ার ওপরই ম্যাচের ভাগ্য নির্ভর করছে বলে মনে করছে ব্রাজিল শিবির।

গোলমেশিন খ্যাত এই ফরোয়ার্ডকে আটকানোর ছক নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘হালান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের বুঝিয়ে বলতে হবে না সে কীভাবে খেলে। তারা আমার চেয়েও তাকে ভালো চেনে, কারণ তার বিরুদ্ধে তারা অনেকবার খেলেছে। তবে অবশ্যই হালান্ডের শক্তি ও সামর্থ্যের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, কারণ সে খুবই বিপজ্জনক একজন ফরোয়ার্ড।’

এদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস মনে করেন, ম্যাচ নির্ধারণী ভূমিকা রাখার জন্য হালান্ড যাতে বলের জোগান না পান, সেটি নিশ্চিত করাই হবে তাদের মূল কাজ। গিমারেস বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে বল যেন তার কাছে না পৌঁছায়। আমরা আক্রমণে উঠব, তবে সব সময় কেউ না কেউ তার সঙ্গে আঠার মতো লেগে থাকবে যেন সে কোনো ফাঁকা জায়গা না পায়। কারণ আমরা জানি, মাত্র একটি বল পেলেই সে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।’

হালান্ডের উচ্চতা ও নরওয়ের ফিজিক্যাল ফুটবলকে মাথায় রেখে এই ম্যাচটি বেশ কৌশলী এবং স্নায়ুচাপের হতে পারে বলে ধারণা করছেন গিমারেস। বিশেষ করে সেট পিস থেকে নরওয়ে ব্রাজিলকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

গিমারেস আরও যোগ করেন, ‘তারা আমাদের বক্সে অনেক বল ফেলবে এবং প্রতিটি কর্নার বা ফ্রি-কিক থেকে গোল করার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দেবে। তাদের সেই শক্তিকে নসাৎ করার জন্য আমরা সপ্তাহে অনেক অনুশীলন করেছি। এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

বিদেশি শিক্ষার্থীদের লাগাম টানছে অস্ট্রেলিয়া, বন্ধ হচ্ছে পরি

2

‘ইয়ামালকে আটকাতে হলে রুমে তালাবন্দি রাখতে হবে’— স্কালোনির রস

3

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন শাবন

4

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

5

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

6

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

7

আদালতে সোহেল ও তার স্ত্রী

8

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

9

জুনের প্রথম ১০ দিনেই ১.২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

10

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

13

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের সতর্কবার্তা

14

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

15

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

16

ট্রাইবেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল

17

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ভিএআর বিতর্ক, ফিফার নিয়মে কী আছে

18

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

19

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

20