অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আমরা ব্রাজিলকে গোল উপহার দিয়েছি: স্কটল্যান্ড কোচ

ছবি: সংগৃহীত


ব্রাজিলের সাথে ৩-০ গোলের পরাজয়ে হতাশ স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক বলেছেন, তারা নিজেরাই ব্রাজিলকে গোল উপহার দিয়ে এসেছেন। 

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোনো রকম রাখঢাক করেননি স্কটিশ কোচ। বিবিসি স্পোর্টসকে বলেছেন, ‘আমরা নিজেরাই নিজেদের জন্য পরিস্থিতি কঠিন করেছি। আমরা তাদেরকে গোলগুলো রীতিমত উপহার দিয়েছি। তারা যেমন ম্যাচ চেয়েছিল আমরা ঠিক তেমনভাবেই তাদের হাতে ম্যাচটা তুলে দিয়েছি। খুবই হতাশাজনক’।

প্রথম গোলটি পুরোপুরি রক্ষণভাগের ভুলে হজম করেছে স্কটল্যান্ড। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম ভুল মেনে নিতে কষ্ট হচ্ছে ৬২ বছর বয়সী ক্লার্কের, ‘প্রথম পাঁচ মিনিট আমরা ভালোই পাস করেছি। কিন্তু এরপরেই একটা ভুল করে বসলাম। এই পর্যায়ে এসে আপনি এরকম ভুল করতে পারেন না। এতে করে আপনি ম্যাচের শুরুতেই পিছনে পড়ে যান, এবং পুরো ম্যাচটা তখন অনেক লম্বা মনে হয়’। 

নিজের দলকে আরও ভালো খেলার তাগিদ দিয়েছেন সম্প্রতি ২০৩০ পর্যন্ত স্কটল্যান্ডের সাথে চুক্তি বর্ধিত করা এই কোচ, ‘এই গরমে ৯০ মিনিট খেলা চাট্টিখানি কথা নয়। আমার খেলোয়াড়েরা যেভাবে লড়াই করেছে তা সত্যিই অসাধারণ। তবে এই পর্যায়ে বাকি দলগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে আমাদের আরও ভালো করতে হবে’। 


গ্রুপ রানার্সআপ না হতে পারলেও বিশ্বকাপে স্কটল্যান্ডের যাত্রা এখনো সমাপ্ত হয়ে যায়নি। সেরা আট তৃতীয় দলের একটি হয়ে পরের পর্বে যাওয়ার সুযোগ এখনো আছে। তবে খুব একটা আশাবাদী হচ্ছেন না স্কটিশ কোচ ও তাদের অন্যতম সেরা খেলোয়াড় জন ম্যাকগিন। 

ম্যাচ শেষে ম্যাকগিন বলেছেন, ‘বাজে সময়ে আমরা বাজেভাবে গোল খেয়েছি। ব্রাজিলের মতো দলের বিপক্ষে এরকম করলে ওরা সেটার ফায়দা তুলবেই। ছেলেরা ভেঙে পড়েছে। আমাদের পরের পর্বে যাওয়ার আশা কম। তবুও আমরা অপেক্ষা করব’। কোচ ক্লার্কও মনে করছেন, এবারের আসরে স্কটল্যান্ডের যাত্রার সমাপ্তি এখানেই হতে পারে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

1

বিক্ষোভের চাপে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

2

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্

3

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

4

শাবিপ্রবির বিজয়–২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

5

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

6

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

7

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

8

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

9

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

10

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

11

‘আমি এখনও কাঁদছি’-ছেলের অবসরে মেসির মা

12

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

13

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

14

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

15

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

16

বিয়ে নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক হচ্ছে

17

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন

18

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

19

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

20