ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

ছবি: সংগৃহীত

শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত জয় পায়নি তার দল আল নাসর। শনিবার রাতে রিয়াদের আলাওল পার্কে অনুষ্ঠিত ফাইনালে জাপানের ক্লাব গাম্বা ওসাকা ১-০ গোলে জয় তুলে নেয়।

ম্যাচের একমাত্র গোলটি আসে ২৯ মিনিটে। রিওতারো মেশিনোর তৈরি করা আক্রমণ থেকে বল পৌঁছে যায় ডেনিজ হুম্মেটের পায়ে, যিনি বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথায় জালে বল জড়িয়ে দেন।

গোল হজমের পর আল নাসর ম্যাচে ফিরে আসার জন্য একাধিক আক্রমণ সাজায়। তবে গাম্বা ওসাকার গোলরক্ষক আরাকি ছিলেন দুর্দান্ত ফর্মে। রোনালদোও কয়েকটি সুযোগ পেয়েছিলেন, তবে প্রথমার্ধে তার হেড পোস্টের বাইরে চলে যায় এবং আরও কয়েকটি চেষ্টা সফল হয়নি।

আল নাসরের হয়ে সাদিও মানে ও জোয়াও ফেলিক্সও একাধিক সুযোগ তৈরি করলেও সমতা ফেরাতে পারেননি। মানের একটি শট সাইড-নেটে লাগে, আর ফেলিক্সের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত গাম্বা ওসাকা রক্ষণভাগে দৃঢ়তা দেখিয়ে এক গোলের লিড ধরে রাখে এবং গুরুত্বপূর্ণ এই মহাদেশীয় শিরোপা জিতে নেয়।

এই হারের ফলে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি রোনালদো। যদিও সৌদি প্রো লিগে শিরোপা জয়ের সুযোগ এখনো রয়েছে তাদের সামনে, যেখানে শেষ মুহূর্তের ফলাফল তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

1

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত ক

2

ব্রাজিল অতীতে ছিল, আমার চোখে এখন ফ্রান্স ও আর্জেন্টিনা শক্ত

3

ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকার লেনদেন

4

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

5

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

6

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

7

কক্সবাজারের এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

8

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

9

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

10

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে

13

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

14

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

15

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

16

সোনিয়ার সাথে বৈঠক : কংগ্রেসে ফিরছেন না মমতা

17

কেটি পেরির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু

18

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

19

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

20