অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

ছবি: সংগৃহীত



 যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবল সম্মান রক্ষার লড়াই। কেননা বিশ্বকাপে নকআউটের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল তুরস্কের। 

সেই ম্যাচেই দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল আর্দা গুলেররা। শেষ মুহূর্তের নাটকীয় গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় তুরস্ক। 
তবে এই জয়ে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। প্রথম দুই ম্যাচে হারায় আগেই বিদায় নিশ্চিত হওয়ায় জয় দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে তুর্কিদের।

অন্যদিকে হারলেও আগেই নকআউট নিশ্চিত করে রাখা যুক্তরাষ্ট্রের শেষ ৩২-এর টিকিটে কোনো প্রভাব পড়েনি। চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পা রাখছে তারা। 

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা হয়েছিল স্বাগতিকদের দারুণভাবে। ম্যাচের আড়াই মিনিটেই কর্নার থেকে ডিফেন্ডার অস্টন ট্রাস্টির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে তুরস্ক। ১০ মিনিটে দলীয় আক্রমণ থেকে রিয়াল মাদ্রিদের তরুণ তারকা আর্দা গুলের দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান। এরপর ৩১ মিনিটে এরেন এলমালের বাড়ানো বল থেকে অরকুন কোকচু গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। এই ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে তারা।বিরতির পর আবারও সমতায় ফেরে যুক্তরাষ্ট্র।


৪৯ মিনিটে সেবাস্তিয়ান বারহাল্টারের দূরপাল্লার জোরালো শটে স্কোরলাইন হয় ২-২।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দুই দলই মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ হলেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত যোগ করা সময়ের অষ্টম মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলায় সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন বদলি খেলোয়াড় কান আয়হান। তার সেই গোলেই ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে তুরস্ক।

তবে জয় পেয়েও হাসতে পারেনি তুরস্ক। প্রথম দুই ম্যাচে হারের কারণে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল তারা। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার খুতবার সময় নীরব থাকার গুরুত্ব ও ইসলামি নির্দেশনা

1

খাদ্য নিরাপত্তায় বহুমুখী সুরক্ষাবলয়

2

চোরাচালানের হাবে পরিণত বৃহত্তর চট্টগ্রাম

3

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

4

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

5

চোখের পাতার টিউমারের কারণ, লক্ষণ ও চিকিৎসা

6

‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল, স্বাগত জানিয়ে ফিফাকে সতর

7

আমার কাছে পুরো বিষয়টিই এক বিশাল প্রহসন: মেসির গোল্ডেন বল না

8

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

9

কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে

10

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

11

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে ডিম নিক্ষেপ

12

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা পেরোল ফ্রান্স

13

জাপান ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ানদের মন বসছে না অফিসে

14

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

15

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

16

অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা

17

সেপ্টেম্বরে প্রবাস আয় ২৭৪ কোটি ডলার

18

পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : প

19

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

20