অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরি করেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না কিছু চাকরিজীবী

ছবি: সংগৃহীত



নবম পে স্কেল ছিল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে চলতি মাসের ১৯ সেপ্টেম্বর, এদিন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে এ গেজেট প্রকাশ করা হয়। সেখানে, ১ জুলাই ২০২৬ থেকেই নতুন এ বেতন কার্যকরের বলা হয়েছে। তবে ওই দিন যারা চাকরি থেকে অবসরে গেছেন, তাদের সবাই নতুন পে স্কেলের সুবিধা পাবেন না।

বিশেষ করে, ৩০ জুন ২০২৬ তারিখে যাদের অবসরোত্তর ছুটি শেষ হয়েছে এবং ১ জুলাই অবসরে গেছেন, তাদের ক্ষেত্রে নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা প্রযোজ্য হবে না। বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর আওতা ও বেতন নির্ধারণের নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে অবসরপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে।

গেজেট অনুযায়ী, কোনো কর্মচারীর অবসরোত্তর ছুটি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হলে তিনি ১ জুলাই ২০২৬ তারিখে অবসর নেবেন। এ ধরনের কর্মচারী ১ জুলাই থেকে কার্যকর নতুন জাতীয় বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।

অন্যদিকে, ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা। তাদের বেতন নতুন জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে। তবে এটি হবে শুধু পেনশন নির্ধারণের জন্য।


অবসরোত্তর ছুটির সময় কোনো কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে সেই বেতনবৃদ্ধিও পেনশন নির্ধারণের সময় হিসাব করা হবে। তবে অবসরোত্তর ছুটির সময়ে যে ছুটির বেতন তিনি পাবেন, সেটি পুরোনো বেতনস্কেল অনুযায়ী দেওয়া হবে।

গেজেট অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত যে বেতনস্কেল চালু ছিল, তা ১ জুলাই থেকে বিলুপ্ত হয়েছে। এর পরিবর্তে পুরোনো বেতনস্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেল কার্যকর হয়েছে।

অর্থাৎ, ৩০ জুন কোনো কর্মচারী যে মূল বেতন বা গ্রেডে ছিলেন, ১ জুলাই থেকে সেই বেতনের ভিত্তিতে নতুন বেতনস্কেলে তার বেতন নির্ধারণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭৫ সিসি মোটরসাইকেল আমদানির নীতি পরিবর্তনের উদ্যোগ

1

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

2

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

3

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

4

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

5

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

6

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

7

বিশ্বকাপে মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি

8

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

9

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

10

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

11

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

12

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

13

কেন হঠাৎ ইরানের সঙ্গে সমঝোতায় বাধ্য হলেন ট্রাম্প

14

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

15

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? যা বলছে বিজ্ঞান

16

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

17

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

18

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

19

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

20