অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই লিটার দুধ দিয়ে মুখ ধুয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থক হলেন সুজন

ছবি: সংগৃহীত



 প্রিয় দল ব্রাজিলের সাম্প্রতিক ব্যর্থতায় হতাশ হয়ে অবশেষে প্রকাশ্যেই বদলে ফেললেন নিজের ফুটবল পরিচয়। দুই লিটার দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে, পুরোনো ব্রাজিলের জার্সি খুলে গায়ে তুললেন আর্জেন্টিনার জার্সি। শতশত দর্শকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নাম লেখালেন চুয়াডাঙ্গার এক তরুণ।  

শুক্রবার (১৭ জুলাই) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে চলমান গাইদঘাট প্রিমিয়ার লিগের হাফটাইমে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এ সময় হাজারো দর্শকের সামনে আর্জেন্টিনা সমর্থকেরা ওই তরুণকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। দল বদল করা ওই তরুণের নাম খালিদ মাহমুদ সুজন (৩০)। তিনি গাইদঘাট গ্রামের বাসিন্দা।  

সুজন বলেন, আমি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক ছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের খেলা আমাকে হতাশ করেছে। কারও চাপে নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর্জেন্টিনা যেভাবে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ কামব্যাক করেছে, তা আমাকে মুগ্ধ করেছে। সারা বিশ্বে আর্জেন্টিনার বিপুল সমর্থন দেখে এবং মেসির খেলা ও দলের লড়াকু মানসিকতা আমাকে আকৃষ্ট করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক।  

আয়োজকদের একজন ও আর্জেন্টিনা সমর্থক রুবেল হাসান বলেন, সুজন নিজ থেকেই আমাদের কাছে আর্জেন্টিনার সমর্থক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আমরা তাকে স্বাগত জানাই। যেহেতু গাইদঘাট প্রিমিয়ার লিগ চলছে, তাই হাজারো দর্শকের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করি এবং আমাদের পক্ষ থেকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেই। জার্সি বদলের পর মাঠজুড়ে শুরু হয় উৎসবের আমেজ। উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা আতশবাজি ফোটান, মিষ্টি বিতরণ করেন এবং প্রিয় দলের পক্ষে স্লোগানে মুখর করে তোলেন পুরো মাঠ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

1

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

2

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

3

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা ট্রাম্পের

4

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

5

বিশ্বকাপ অধ্যায় শেষ, এবার নতুন মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

6

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা, ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন

7

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ম্যাচ ড্র

8

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

9

মা যখন বাবার দায়িত্বে

10

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

11

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে তিনি?

12

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

13

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

14

হামে আরও ৪ শিশুর মৃত্যু

15

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

16

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

17

ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক আর্জেন্টিনা

18

র‌্যাব আগের মতো থাকছে না, পাল্টে যাচ্ছে নাম

19

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে

20