ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় আহত নারী ৪ দিন পর মারা গেলেন

ফাইল ছবি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীদের হামলায় আহত সোহেলি ইসলাম (৪২) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে টানাহেঁচড়ার একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

গত রোববার (৭ জুন) ভোরে সংঘটিত ওই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট এবং পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা সোহেলি ইসলাম একটি ওষুধ কোম্পানিতে মেডিকেল সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর গ্রীন রোড এলাকায় বসবাস করতেন এবং পাশাপাশি স্নাতক পর্যায়ের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন।

নিহতের স্বজনরা জানান, পারিবারিক একটি অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোহেলি। গাবতলীতে নেমে রিকশাযোগে বাসার উদ্দেশে রওনা হলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চলন্ত রিকশা থেকে পড়ে যান।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, পড়ে গিয়ে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং ব্যাপক রক্তক্ষরণ শুরু হয়। আহত অবস্থায় সাহায্যের জন্য চেষ্টা করা হলেও প্রথমদিকে আশপাশের কেউ এগিয়ে আসেনি। পরে রিকশাচালক ও এক পথচারীর সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকায় নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় রাজধানীতে ছিনতাই ও পথচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

1

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

2

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

6

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

7

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

8

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদে

9

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

10

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

11

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

12

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

13

এক বন্দরেই ২৪ ঘন্টায় ১২ বার হামলা

14

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

15

টি-টোয়েন্টি থেকে বিরতির ভাবনায় সালমান

16

এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের আহ্বান তথ্য প্রতিমন

17

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

18

দেশে বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে বড় ধস

19

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখ

20