ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার বিরোধী রাজনীতির অন্যতম মুখ মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার পানামা সফরকালে প্রবাসী ভেনেজুয়েলাবাসীদের সঙ্গে বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

মাচাদো বলেন, “আমি নির্বাচনে প্রার্থী হব।” একইসঙ্গে তিনি ভেনেজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, তার মূল লক্ষ্য হলো দেশকে রাজনৈতিক সংকট থেকে বের করে আনা এবং একটি স্বাধীন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রেসিডেন্ট নির্বাচন নিশ্চিত করা, যেখানে সব নাগরিক অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মাচাদো আরও বলেন, “আমাদের উদ্দেশ্য একটাই—ভেনেজুয়েলাকে মুক্ত করা এবং একটি গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলা নীতির প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগগুলো শেষ পর্যন্ত নতুন নির্বাচনের পথ তৈরি করবে।

তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর আস্থা রাখি। তারা যে অগ্রগতি অর্জন করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

পানামা সফরের অংশ হিসেবে সোমবার দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মাচাদোর। এছাড়া তিনি পানামার জাতীয় পরিষদও সফর করবেন।

উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, গত ৩ জানুয়ারি মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলায় নতুন নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।

বিশ্লেষকদের মতে, মাচাদোর প্রার্থিতা ঘোষণা ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

1

ড. ইউনূস ও নুরজাহানের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

2

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

3

৬২ শট করেও গোল পাননি তুরস্কের ফুটবলাররা, চাইলেন ক্ষমা

4

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

5

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

6

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

7

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

8

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

9

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

10

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

11

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

12

এক আইডিতে মিলবে সব সেবা

13

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক

14

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেফতার দেখানো হলো মমতাজকে

15

শান্তিরক্ষায় ১৭৫ বাংলাদেশি শহীদ, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্

16

বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি

17

কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

18

ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্বকাপে আলোচনায় ইরান

19

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার

20