ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্টার সিনেপ্লেক্সে ৪ বাংলা সিনেমা নিয়ে সামার ফেস্ট

দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স আয়োজন করতে যাচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে প্রদর্শিত হবে সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি বাংলা সিনেমা।

উৎসবে দেখানো হবে ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ এবং ‘বনলতা এক্সপ্রেস’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশের সব শাখায় দর্শকরা সিনেমাগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট সিনেপ্লেক্সের কাউন্টার এবং অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও উত্তেজনায় ভরপুর এই চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর ও সিয়াম আহমেদসহ জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্পে নির্মিত সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাটি নব্বইয়ের দশকের পারিবারিক আবহে নির্মিত। এতে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি ও আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী অংশ নিয়েছেন।

এছাড়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, বাঁধনসহ আরও অনেকে অভিনয় করেছেন। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত চলচ্চিত্র হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছে।

এই উৎসবের মাধ্যমে দর্শকরা একসঙ্গে চারটি সফল বাংলা সিনেমা বড় পর্দায় দেখার সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

1

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

2

সরকারকে চাপে ফেলতে রাজপথে নামার প্রস্তুতিতে বিরোধী জোট

3

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

4

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

5

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

6

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

7

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

8

নাসির-তামিমার ব্যাভিচার মামলার রায় বুধবার

9

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

10

সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই

11

বার কাউন্সিল রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

12

ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়

13

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

14

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

15

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

16

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

17

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

18

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

19

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

20