ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

ফাইল ছবি

মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এই জ্যেষ্ঠ নেতা বর্তমানে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন।

সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন মির্জা আব্বাস।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা তাকে ঈদুল আজহার আগেই দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরে উন্নত পুনর্বাসন ও বিশেষায়িত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ

1

ঢাকা-দিল্লি সম্পর্ক এগোতে হলে দুই পক্ষের স্বার্থ মানতে হবে:

2

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

3

কোনের পা ভাঙার ঘটনায় মাদিবো ৫ ম্যাচ নিষিদ্ধ

4

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

5

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

6

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল,আলোচনায় বাংলাদেশও

7

এনজো ফার্নান্দেজকে টানতে ২ হাজার কোটির প্রস্তাব ম্যানসিটির

8

ইনস্টাগ্রাম পোস্টে ‘ সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মে

9

ইরান ম্যাচে ছিটকে গেছেন বেলজিয়ামের ডোকু

10

মা হতে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

11

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

12

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

13

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা

14

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

15

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি

16

চোখের পাতার টিউমারের কারণ, লক্ষণ ও চিকিৎসা

17

মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য

18

মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

19

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

20