ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

প্রতীকী ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই তালিকা থেকেই বাছাই করে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে বলে জানা গেছে। দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইতোমধ্যে এই প্রাথমিক তালিকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে জমা দিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

কোচ স্কালোনি জানিয়েছেন, প্রাথমিক দলে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ প্রতিভাবানদেরও রাখা হয়েছে। ফলে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

গোলরক্ষক পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুলির জায়গা প্রায় নিশ্চিত হলেও তৃতীয় গোলরক্ষক হিসেবে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে প্রতিযোগিতা চলছে। ডিফেন্সে নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি ও নিকোলাস তালিয়াফিকোর নাম রয়েছে।

মিডফিল্ডে লিয়েন্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজাকুয়েল প্যালাসিওসসহ বেশ কয়েকজনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। আক্রমণভাগে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ কয়েকজন তারকা খেলোয়াড় নিশ্চিতভাবেই দলে থাকছেন।

এছাড়া পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া ও ভ্যালেন্টিন কাস্তেয়ানোসের মতো ফুটবলাররাও চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার অপেক্ষায় আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

1

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

2

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

3

বিশ্বকাপের উন্মাদনায় জমে ওঠে ঘরের আনন্দ

4

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি

5

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

6

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

7

৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

8

৪ মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৬

9

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

10

বৈভব সূর্যবংশীকে ঘিরে ক্রিকেট বিশ্বের নতুন উন্মাদনা

11

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

12

জমি বিক্রি করে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক

13

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

14

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

15

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

16

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

17

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

18

স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

19

শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়

20