ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হিউম্যানয়েড রোবটের জন্য ডিজিটাল আইডি চালু করছে চীন

হিউম্যানয়েড রোবট। ছবি সংগৃহীত

হিউম্যানয়েড রোবটের ওপর নজরদারি আরও শক্তিশালী করতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণে চীন প্রতিটি রোবটের জন্য ডিজিটাল পরিচয় নম্বর (ডিজিটাল আইডি) চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে রোবটের উৎপাদন থেকে শুরু করে পুনর্ব্যবহার পর্যন্ত পুরো জীবনচক্র ট্র্যাক করা হবে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, প্রতিটি হিউম্যানয়েড রোবটকে একটি অনন্য ডিজিটাল আইডি দেওয়া হচ্ছে, যা রোবটের সম্পূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণে ব্যবহার করা হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী এই আইডি চারটি আলাদা অংশে বিভক্ত থাকবে।

প্রথম দুই ডিজিট আন্তর্জাতিক শিপমেন্ট বা চালান ট্র্যাকিং নির্দেশ করবে। পরবর্তী চার ডিজিট রোবটটি কোন চীনা প্রস্তুতকারক কোম্পানি তৈরি করেছে তা শনাক্ত করবে। এরপরের ছয় ডিজিট প্রোডাক্ট কোড হিসেবে রোবটের ধরন নির্ধারণ করবে। সর্বশেষ ১৭ ডিজিটের সিরিয়াল কোড প্রতিটি রোবটকে আলাদাভাবে শনাক্ত করার সুযোগ দেবে।

নতুন এই নিয়ম চীনের শতাধিক রোবট নির্মাতা কোম্পানির ওপর কার্যকর হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০০টি মডেলের ২৮ হাজারের বেশি হিউম্যানয়েড রোবটকে ডিজিটাল আইডি প্রদান করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ ‘হিউম্যানয়েড রোবোটিক্স অ্যান্ড এমবডিড ইন্টেলিজেন্স স্ট্যান্ডার্ডাইজেশন’ সংস্থা।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এসব হিউম্যানয়েড রোবট মূলত বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পকারখানায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে ভবিষ্যতে বয়স্কদের সেবা এবং গৃহস্থালি কাজের মতো বাণিজ্যিক খাতে রোবট ব্যবহারের পরিকল্পনা করছে চীন।

একই সঙ্গে দেশটি রোবট প্রযুক্তির হার্ডওয়্যার সম্পূর্ণ দেশীয়ভাবে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। যদিও বর্তমানে ব্যবহৃত অনেক রোবট এখনও পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম নয়, ফলে এগুলোকে এখন মূলত পরীক্ষামূলক ও সীমিত শিল্প কাজে ব্যবহার করা হচ্ছে।

চীনের রোবট বাজারে বর্তমানে ‘গিগাইআই’, ‘ইউনিট্রি’ এবং ‘অ্যাজিবট’-এর মতো কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি গিগাইআই ঘরের কাজে ব্যবহারের জন্য দেশের প্রথম সাধারণ হিউম্যানয়েড রোবট উন্মোচন করেছে, যা এই খাতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

1

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, তবে কি আর্জেন্টিনার হারে

2

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

3

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা,

4

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

5

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

6

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তন

7

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

8

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

9

ফিফাকে ‘চোর’ বলায় বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারালেন ধারাভাষ্য

10

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

11

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

12

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

13

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

14

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প

15

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

16

মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

17

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

18

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

19

কেপ ভার্দের গোলরক্ষকের মায়ের ভিসা জটিলতা কাটাচ্ছে যুক্তরাষ্ট

20