অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

ছবি: সংগৃহীত



ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় লম্বা চুলেই দেখা গেছে আর্লিং হালান্ডকে। চলতি মৌসুমের শুরুতে হঠাৎ করেই অন্যরূপে হাজির নরওয়েজিয়ান স্ট্রাইকার। ছোট চুলের হালান্ড হয়ে যান ভাইরাল। সুইডেনের কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ তো চমকে গিয়েছিলেন। সেই লম্বা চুল কেটে ফেলার গল্প শুনালেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

লম্বা চুলে গোলের পর গোল করা হালান্ড ছোট চুলেও দারুণ ফর্মে। দুই ম্যাচ খেলে দুই গোল তার। কভেন্ট্রির বিপক্ষে শনিবার তার একমাত্র গোলেই জিতেছে ম্যানসিটি। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পর সাক্ষাৎকারে চেহারার নাটকীয় পরিবর্তন নিয়ে কথা বলেন তিনি।

নরওয়েজিয়ান স্ট্রাইকার ইএসপিএন ব্রাজিল-কে বলেন, ‘এটা অনেক বেশি সহজ। মনে হয়, এটা ছিল পরিবর্তনের সময়। আমার ভালো লেগেছে। অবশ্যই আমার লম্বা চুলের কথা মনে পড়ছে। কিন্তু পরিবর্তন করতে হতো। এখন পর্যন্ত আমি এটা উপভোগ করেছি। এটা বড় হবে এবং আবারও লম্বা হবে, আশা করি।’

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন হালান্ড। শেষ ষোলোর সেই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘নরওয়ের জন্য এটা ছিল বিশেষ ম্যাচ, কারণ শেষবার যখন বিশ্বকাপে খেলেছিলাম, তখনও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ ছিল। নরওয়ে একমাত্র দল যাদের ব্রাজিল কখনও হারাতে পারেনি। এটা ছিল বিশেষ।’

দক্ষিণ আমেরিকান পরাশক্তিকে বিদায় করার জন্য ক্ষমাও চাইলেন হালান্ড, ‘যেভাবে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলাম, এটাই ছিল আমাদের ইতিহাসের সেরা ম্যাচ। আর অবশ্যই একটি দারুণ জাতি, ফুটবলের দেশের বিপক্ষে খেলা বিশেষ, যেখানে সবার খেলার প্রতি টান আছে। দারুণ স্মৃতি। আর হ্যাঁ, আবারও দুঃখ প্রকাশ করছি। এই হারের জন্য দুঃখিত। কিন্তু এটাই ফুটবল।’
        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

1

আবারও পোশাক নিয়ে প্রশ্নের মুখে জেলেনস্কি, প্রতিক্রিয়ায় যা বল

2

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

3

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

4

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

5

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

6

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

7

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

8

চলতি সপ্তাহেই বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের,পাল্টা আঘাতের পরিক

9

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

10

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই চীন সফরে ট্রাম্প

11

শরনার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস

12

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

13

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

14

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু: মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্

15

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

16

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

17

নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭

18

সকালের যে ৬ অভ্যাসে নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার লিভার

19

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

20