অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার হয়ে যেসব শিরোপা জিতেন মেসি

ছবি: সংগৃহীত

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন এই কিংবদন্তি।

আজ সোমবার নিজের ফেসবুক পেজে অবসরের সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি।

সোশ্যাল মিডিয়ায় মেসি লেখেন, ‘বিশ্বকাপ ফাইন্যালের পর এতদিন সময় যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে, আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

জাতীয় দলের হয়ে মেসির শিরোপা যাত্রার সূচনা ২০০৫ সালে। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হন তিনি। এরপর ২০০৮ বেইজিং অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে জেতেন সোনার পদক, যা তার প্রাথমিক ক্যারিয়ারকে আন্তর্জাতিক মঞ্চে বড় আলো এনে দেয়।

তবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির শিরোপা জয় শুরু ২০২১ সাল থেকে। ২০২১ থেকে ২০২৪—এই চার বছরে মেসি জিতেছেন দুটি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ।

মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার মাধ্যমে কাটে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা। সেই জয়ের ধারাবাহিকতায় ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা জেতে ‘ফিনালিসিমা’।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়াটি আসে ২০২২ কাতার বিশ্বকাপে। লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বসেরার মুকুট এনে দেন তিনি। এরপর ২০২৪ সালে কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা জিতে জাতীয় দলের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক অধ্যায়কে অবিস্মরণীয় করে রাখেন এই কিংবদন্তি।

আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

1

শেষের নাটকীয়তায় বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

2

৫৬ বছরে অগ্রগতি হয়নি: মির্জা ফখরুল

3

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

4

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

5

বিশ্বকাপে গোলের সেঞ্চুরি নেদারল্যান্ডসের

6

আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কেল

7

নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭

8

ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

9

মেসিকে নয়, বিশ্বকাপ ট্রফিকেই টার্গেট করলেন এমবাপ্পে

10

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ

11

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

12

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

13

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

14

প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকা বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম

15

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

16

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

17

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

18

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

19

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

20