অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নেপাল বিপর্যয়ে দায় এড়াল চীন, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, এই পরিস্থিতিতে নেপাল বিপর্যয়ের দায় এড়াল চীন। বেইজিং সাফ জানিয়ে দিয়েছে, দোষারোপ করে লাভ নেই। তাহলে কি এবার চীন-কাঠমাণ্ডু সম্পর্কে চিড় ধরল? এই প্রশ্নটাই এখন জোরালো হচ্ছে।

গতকাল বুধবার ভয়াবহ এই দুর্যোগের পরই চীনের দিকে আঙুল তোলে নেপাল। তারা দাবি করে, চীনের একটি একটি বাঁধ ভেঙে পড়ার ফলে আকস্মিক এই বন্যা পরিস্থিতি। বিপদ বুঝেও কাঠমাণ্ডুকে সতর্ক করেনি বেইজিং। 

নেপালের সব দাবি নাকোচ করে দেয় বেইজিং। পাশাপাশি, এধরনের খবরকে ‘ভুয়া’ বলেও অভিহিত করে প্রতিবেশী দেশটি।

নেপালের চীনা দূতাবাস সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে লিখেছে, ‘বিপর্যয়ের সূত্রপাত হয় নেপালের সীমান্তবর্তী অঞ্চল থেকে। গত ২৬ আগস্ট সকালে নেপালে ভূমিকম্প অথবা হিমবাহ ধসের ধসের ঘটনা ঘটে। এর ফলে কাদা ধস সৃষ্টি হয়। সেই কারণেই গিরং-রাসুয়াগাধি সীমান্ত অঞ্চলের নেপাল ও চীনে প্রাণহানির এবং নিখোঁজের ঘটনা ঘটেছে।

বেইজিং জানিয়েছে,  দোষারোপ করে কোনো লাভ নেই। সহযোগিতাই জীবন বাঁচায়।

এদিকে ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছিল, বুধবার ভোরে কাঠমাণ্ডু থেকে প্রায় ৬৬ কিলোমিটার উত্তরে নেপাল-চিন সীমান্তের কাছে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। কিন্তু পরে তারা তাদের মূল্যায়ন সংশোধন করে জানায়, এই কম্পন ভূমিকম্পের কারণে সৃষ্ট নয়। এটি হিমবাহ ধসের কারণে সৃষ্ট। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.২। 

সংস্থাটি জানিয়েছে, নিকটবর্তী ভূ-কম্পন পরিমাপক কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য, ভূ-কম্পন তরঙ্গ এবং প্রাপ্ত উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, হিমবাহ ধসের ফলে বিপুল পরিমাণ বরফ ও পাথর নিচের দিকে নেমে আসে এবং আকস্মিক জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। এর জেরেই উপত্যকার নিচের জনবসতিগুলি ক্ষতিগ্রস্ত হয়। 

জলবায়ু বিশেষজ্ঞরাও এই বন্যার নেপথ্য কারণ হিসাবে হিমবাহ ধসকেই দায়ী করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক

1

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

2

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

3

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

4

রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

5

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

6

পানামাকে হারিয়ে ঘানার নাটকীয় জয়

7

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বহাল থাকবে, বললেন ট্রাম্প

8

৯ ম্যাচে ৩৮ গোল মেসির, প্রতিপক্ষ কারা?

9

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

10

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

11

আর্জেন্টিনার দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

12

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে তিনি?

13

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

14

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

15

স্টারমারের ‘পথ খোঁজার’ আহ্বান ও মধ্যপ্রাচ্যের অনিশ্চিত ভবিষ্

16

এবার এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

17

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

18

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

19

ইতিহাস ডাকছে মার্তিনেজকে

20