অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মো. মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ক্লাবে প্রবেশ করেন। পরে মেয়েকে সামনের সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।

ঘটনার বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, সকালে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে গিয়েছিলেন। তিনি চোখে কম দেখতেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার একটি ফাঁকা জায়গায় পড়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে তার মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে পুলিশ।

ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ নিয়ে আসা নিহতের মামাতো ভাই নাজমুল হাসান মিলন জানান, মোশাররফ হোসেন চোখে খুব কম দেখতেন। ঘটনার দিন তিনি মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান। তার ছোট মেয়ে কয়েক দিন পরপর সেখানে সুইমিং করতে যেতেন।

নাজমুল হাসান মিলনের ভাষ্য অনুযায়ী, ভবনের ভেতরে লিফট খুঁজে না পেয়ে মোশাররফ হোসেন সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলেন। এ সময় বৈদ্যুতিক তার তোলার জন্য রাখা একটি ফাঁকা জায়গা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান বলে পরিবারের ধারণা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা ক্লাবের সিসিটিভি ফুটেজ দেখেছেন। বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা ময়নাতদন্ত না করার অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ভাই হত্যা, নেপথ্যে দুই স্ত্রীর চক্রান্ত

1

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

2

চাইলেই ব্রাজিলের হয়ে খেলতে পারতেন মেসি,জেনে নিন কিভাবে?

3

ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল

4

সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না

5

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

6

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ

7

অসাধারণ রেফারিং হয়েছে, বললেন মেসি

8

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

9

অবসর ঘোষণা থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা-মেসির অবিশ্বাস্য

10

আর্জেন্টিনা ম্যাচ কঠিন হবে বলে সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ

11

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

12

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

13

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন

14

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে নকআউটে স্পেন

15

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

16

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

17

চাকরির স্বপ্ন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া যুদ্ধে প্রাণ বাংলাদে

18

ব্রাজিলের কাছে হারের পর নকআউটে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

19

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

20