ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

২০২৭ হজের রোডম্যাপ প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

সংগৃহীত ছবি

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র হজ কার্যক্রমের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এই রোডম্যাপ ঘোষণা করা হয়।

এর আগে ২৯ মে সৌদি আরবের জেদ্দায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে। সেই অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন এবং সৌদি কর্তৃপক্ষের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ গ্রহণ করেন।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করার কথা রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

এছাড়া সৌদি আরবে হজ ব্যবস্থাপনার খরচ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটের মাধ্যমে ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করা যাবে। আবাসন, তাঁবু, ক্যাটারিং, পরিবহনসহ বিভিন্ন সেবার চুক্তি ২০২৬ সালের ২৯ জুলাই থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।

হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে। একই সঙ্গে বিমান সংস্থাগুলোর সঙ্গে চুক্তি ও ডকুমেন্টেশন সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে, যাতে ২০২৭ সালের হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির

1

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল লেবানন ও ইসরাইল

2

ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো ট্রাম্পের হাতে বিকল্প রয়

3

‘এই জয় তার জন্য উপহার’ ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনাকে স্মরণ

4

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তন

5

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

6

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

7

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

8

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

9

ঝিনুকের খোলসের বার্তা থেকে ট্রাম্প হুমকির মামলা

10

ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ

11

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

12

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

13

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

14

লেবাননে জাতিসঙ্ঘের বহরে হামলা

15

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

16

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

17

ধনী হওয়ার উপায় জানানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার

18

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

19

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

20