অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নিন’: জামায়াত আমির

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, তা জানতে চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌঁড়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

সাজেককে ঘিরে ঠিক কোন ঘটনা বা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি এ বক্তব্য দিয়েছেন, তা তাঁর পোস্টে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

1

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

2

উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজপথে বিশৃঙ্খলা: প্রধানমন্ত্রী

3

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

4

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

5

৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের পরিকল্পনা, তরুণদের এগিয়ে আস

6

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

7

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

8

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

9

দেশের ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন—সেনাপ্রধানের মন্তব্য

10

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

11

চট্টগ্রামে বিএনপি নেতাদের তারেক রহমানের নির্দেশনা

12

সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

13

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

14

আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্ত

15

মেসির অসাধারণ পারফরম্যান্স নিয়ে ইংলিশ কোচ টুখেল যা বললেন

16

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

17

হ্যাটট্রিকে ক্লোসার রেকর্ড ছুঁলেন মেসি

18

বিদেশি শিক্ষার্থীদের লাগাম টানছে অস্ট্রেলিয়া, বন্ধ হচ্ছে পরি

19

সীমান্তজুড়ে ভারতের সামরিক বলয়, নতুন ঘাঁটি ও ড্রোন নজরদারি নি

20