ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

সংগৃহীত ছবি

রাজধানীর নতুনবাজার, ভাটারা ও বারিধারা এলাকায় মেট্রোরেল প্রকল্পের ইউটিলিটি স্থানান্তর কাজ দীর্ঘায়িত হওয়ায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। এমআরটি লাইন-১ ও লাইন-৫ নির্মাণের অংশ হিসেবে বিভিন্ন সড়কে খোঁড়াখুঁড়ি চলায় যান চলাচল ব্যাহত হচ্ছে, পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও।

সরেজমিনে দেখা যায়, নদ্দা থেকে নতুনবাজারগামী সড়ক, কোকা-কোলা পয়েন্ট সংলগ্ন এলাকা, বারিধারা বাইরোড, ১০০ ফিট মাদানি এভিনিউ, ভাটারা থানার সামনে ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাপক খোঁড়াখুঁড়ি চলছে। ফলে এসব এলাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, ধুলাবালি ও বৃষ্টির সময় কাদার দুর্ভোগ—যা পথচারী ও যাত্রীদের জন্য নিত্যদিনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বারিধারার এক রেস্টুরেন্ট ব্যবসায়ী জানান, আগে বিকেলেই ভালো বিক্রি হতো, এখন সারাদিন দোকান খোলা রেখেও সেই আয় হচ্ছে না। একইভাবে একটি ফার্নিচার শোরুমের ম্যানেজার বলেন, রাস্তা খারাপ হওয়ার পর থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে গেছে, ফলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় দোকান মালিকদের অভিযোগ, রাস্তাঘাটের কারণে অনেক ক্রেতা এলাকাতেই ঢুকতে পারছেন না। ফলে দোকানে বিক্রি প্রায় বন্ধের পথে। তারা দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, উন্নয়নকাজে সাময়িক ভোগান্তি স্বাভাবিক হলেও কাজ দীর্ঘদিন ধরে চলতে থাকলে মানুষের কষ্ট বহুগুণ বেড়ে যায়, যা পরিকল্পনার ঘাটতির ইঙ্গিত দেয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একই এলাকায় একাধিক সংস্থার কাজ একসঙ্গে চলায় জটিলতা তৈরি হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে এমআরটি লাইন-১ ও ৫-এর কাজ সমন্বয় করে করতে হচ্ছে। এর সঙ্গে ডেসকো, ওয়াসা, তিতাস গ্যাস ও সিটি করপোরেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজও যুক্ত হওয়ায় সময় বেশি লাগছে।

প্রকল্প কর্মকর্তারা আরও জানান, বারিধারা এলাকার কিছু অংশে এখনো ড্রেনেজ পাইপ বসানোর কাজ বাকি রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ লাইনের সংযোগ সম্পন্ন না হওয়া পর্যন্ত সড়ক পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না। এসব কাজ শেষ করে আগামী আগস্টের মধ্যে সড়ক আংশিকভাবে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এমআরটি লাইন-১ দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ১৯.৮৭২ কিলোমিটার দীর্ঘ হবে। অন্যদিকে এমআরটি লাইন-৫ (নর্দান রুট) ভাটারা থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার বিস্তৃত হবে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় ২০৩০ সালের মধ্যে প্রায় ১৪০ কিলোমিটার মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা চালু হলে লাখো মানুষ উপকৃত হবে। তবে এই উন্নয়নকাজ বাস্তবায়নের সময় জনদুর্ভোগ কমাতে বিকল্প সড়ক ব্যবস্থা ও কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ই

1

আজ বিশ্ব মা দিবস

2

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

3

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

4

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

5

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

6

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

7

নাসির-তামিমার ব্যাভিচার মামলার রায় বুধবার

8

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

9

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে ; শুভেন্দু

10

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

11

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

12

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

13

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

14

তৃণমূল চাঙা করতে মাঠে নামছে বিএনপি

15

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

16

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

17

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

18

ইরানে প্রবেশ করা উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

19

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়

20