ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

সংগৃহীত ছবি

বাংলাদেশে শিশুদের ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, শিশুদের ওপর যেকোনো ধরনের নৃশংসতা অবিলম্বে বন্ধ করতে হবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ ঘটনাগুলো সংস্থাটিকে গভীরভাবে মর্মাহত করেছে। সবচেয়ে নিরাপদ হওয়ার কথা যেসব স্থান, সেখানেই শিশুদের প্রতি এমন সহিংসতা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ইউনিসেফ ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানিয়েছে, চলতি বছরে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতার ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এটি দেশের শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তা সামনে এনেছে।

সংস্থাটি বলেছে, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থা, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া, শিশুবান্ধব পুলিশিং, বিচার ব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতি দ্রুত পূরণ করা জরুরি।

ইউনিসেফ আরও জানিয়েছে, স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, পাড়া-মহল্লা এবং শিশুযত্ন কেন্দ্রগুলোতে জবাবদিহি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী শিশু ও নারীদের জন্য মানসিক সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সমাজে নীরবতা সহিংসতা বাড়িয়ে তোলে। তাই যেকোনো নির্যাতন বা শোষণের ঘটনা ঘটলে তা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এ জন্য সমাজসেবা অধিদপ্তরের শিশু হেল্পলাইন ১০৯৮ নম্বর চালু রয়েছে, যেখানে জরুরি সহায়তা পাওয়া যায়।

ইউনিসেফ আরও উল্লেখ করেছে, ভুক্তভোগী শিশু ও নারীদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করা নতুন করে তাদের প্রতি নির্যাতনের শামিল। এতে তাদের ও তাদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়ে।

সবশেষে সংস্থাটি আহ্বান জানিয়েছে, প্রতিটি শিশুরই নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। তাই শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

1

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

2

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

3

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

4

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

5

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ

6

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

7

পাগলা মসজিদে ৬ মাসে মিলল ১৬ কো‌টি টাকা

8

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা ঝাঁঝরা

9

জার্মানিকে হারিয়ে চাকরি বাঁচালেন ইকুয়েডর কোচ

10

বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র

11

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

12

সুইডেনের কাছে বড় হারের পর কোচ ছাঁটাই করল তিউনিসিয়া

13

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

14

ট্রাম্পের হুঁশিয়ারির পর তেলের দাম ১০০ ডলার ছাড়াল

15

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

16

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ২৪ ঘণ্টার ‘রিভিউ’-ত

17

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটল থাকবে: শি জিনপিং

18

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

19

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

20