অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

ছবি: সংগৃহীত



লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন, এমন খবর গত কয়েক ঘণ্টা ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছিল। খবরটির সত্যতা নিশ্চিত করেছে মেসির প্রথম ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'ওলে' ও লা ন্যাসিয়নও ৬৮ বছর বয়সে মেসির বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে নিউয়েলস ওল্ড বয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্লাব অ্যাটলেটিকো নিওয়েলস ওল্ড বয়েজ।’

মেসির বাবার অসুস্থতার কথা জানা গিয়েছিল বিশ্বকাপ সময়েই। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। হ্যাটট্রিক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসি জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত একটা কঠিন সময় পার করছেন। এর কিছুদিন পর মেসি পরিবার এক বিবৃতিতে জানিয়েছিল, সিনিয়র মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

মাঠের বাইরে ছেলের ক্যারিয়ারের প্রতিটি সিদ্ধান্তে অভিভাবকের ভূমিকা পালন করতেন মেসির বাবা। সিনিয়র মেসি পেশায় ছিলেন একজন প্রশিক্ষিত রাসায়নিক প্রযুক্তিবিদ।

এর আগে নিউয়েলসের যুবদলে মাঝমাঠের খেলোয়াড় হিসেবে নিজেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তবে সামরিক চাকরির বাধ্যবাধকতায় খেলা ছেড়ে দিতে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

1

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

2

‘এই জয় তার জন্য উপহার’ ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনাকে স্মরণ

3

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

4

‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’

5

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

6

মেসি-রোনালদোর মতো কিংবদন্তিরা কি রেফারির কাছে আলাদা সুবিধা প

7

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

8

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

9

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

10

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা,আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

11

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

12

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

13

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

14

হরমুজ প্রণালি ছেড়েছে ৩ জ্বালানিবাহী ট্যাংকার

15

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ

16

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প

17

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

18

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

19

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

20