অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-বার্সালোনা বিচ্ছেদের ৫ বছর

ছবি: সংগৃহীত



৮ই আগস্ট—ফুটবল ইতিহাসের এক হৃদয়বিদারক অথচ অমর অধ্যায়। 
২০২১ সালের ঠিক এই দিনটিতেই ন্যু-ক্যাম্পের সংবাদ সম্মেলন কক্ষে নেমে এসেছিল এক অদ্ভুত নীরবতা। বিশ্বফুটবলকে স্তব্ধ করে দিয়ে চোখের জলে ভেসে লিওনেল মেসি উচ্চারণ করেছিলেন বার্সেলোনার সাথে ২১ বছরের দীর্ঘ ও সোনালী সম্পর্ক ছিন্ন করার সেই ঐতিহাসিক বিদায়গাঁথা।

১৩ বছরের একলাজুক বালক থেকে ফুটবল বিশ্বের একচ্ছত্র সম্রাট হয়ে ওঠার গল্প এটি। ২০০০ সালে ক্যাটালোনিয়ায় পা রেখে বার্সার বিখ্যাত 'লা মাসিয়া' একাডেমিতে যে স্বপ্নের বীজ তিনি বুনেছিলেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে মূল দলে অভিষেকের পর তা এক মহীরুহে রূপ নেয়। এরপর টানা ১৭টি মৌসুম কেবলই মায়াজাল বুননের, ফুটবল ক্যানভাসে একের পর এক নতুন রূপকথা লেখার।

বার্সেলোনার নীল-লাল জার্সিতে ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল আর ৩০৫টি অ্যাসিস্ট—এক একক ক্লাবের হয়ে যা ফুটবলের ইতিহাসে এক অবর্ণনীয় রেকর্ড। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রেসহ মোট ৩৫টি শিরোপা এনে দিয়ে বার্সেলোনাকে তিনি বসিয়েছিলেন বিশ্বফুটবলের সর্বোচ্চ চূড়ায়। ন্যু-ক্যাম্পের আঙিনায় থাকা অবস্থাতেই তাঁর ঝুলিতে জমা হয়েছিল রেকর্ড ৬টি ব্যালন ডি'অর, যা পরবর্তীতে রূপ নেয় মোট ৮টিতে।

পায়ে বল নিয়ে সেই অলৌকিক ড্রিবলিং, রক্ষণের পর রক্ষণভাগকে এক নিমেষে চূর্ণ করে দেওয়া জাদুকরী বাঁ পা, আর সতীর্থদের দিয়ে গোল করানোর নিখুঁত দূরদর্শিতা—মেসি শুধু ম্যাচ জেতাননি, বার্সেলোনার প্রতিটি ম্যাচে ছড়িয়ে দিয়েছিলেন এক বিশুদ্ধ জাদু।
৮ই আগস্টের সেই বিদায়ী অশ্রু হয়তো একটি সোনালী যুগের আনুষ্ঠানিক সমাপ্তি টেনেছিল, কিন্তু ন্যু-ক্যাম্পের প্রতিটি ঘাসে, বার্সেলোনার প্রতিটি গ্যালারিতে লিওনেল মেসির আঁকা সেই অনন্য স্মৃতিগুলো চিরকাল অমলিন ও অমর হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘

1

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

2

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

3

আমি তোমাকে অনেক ভালোবাসি, ফোনে স্ত্রীর শেষ কথা

4

আসামে অবতরণের সময় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত

5

তেলের দাম কমালো চীন

6

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২

9

আধুনিক স্ট্রিট লাইটে ঝলমল করছে লালমনিরহাট

10

স্টার সিনেপ্লেক্সে ৪ বাংলা সিনেমা নিয়ে সামার ফেস্ট

11

বিশ্বকাপের উন্মাদনায় জমে ওঠে ঘরের আনন্দ

12

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

13

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

14

অতিথি আপ্যায়নের বরকত ও গুরুত্ব

15

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

16

নিয়ন্ত্রণ হারালেন নেইমার: চিৎকার, উসকানি, ব্যঙ্গ

17

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

18

“হাসপাতালই এখন রোগীর মতো”—সংসদে রুমিন ফারহানা

19

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

20