অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন, নেয়া হচ্ছে আদালতে

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে সিআইডি। তাকে আদালতে নেয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) আদালতের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মধ্যে ডন হককে আদালতে তোলা হবে।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানাপুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর সিআইডির একটি টিম এসে তাকে নিয়ে যায়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছে জনপ্রিয় এ চিত্রনায়কের পরিবার। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। যদিও পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।

সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বাতিল গোল নিয়ে বিতর্ক, ভিএআর নিয়ে ক্ষুব্ধ জার্মা

1

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল লেবানন ও ইসরাইল

2

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

3

চাপ আমাদের নয়, চাপ রয়েছে আর্জেন্টিনার ওপর: মার্ক গেহি

4

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

5

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

6

বৃষ্টির দিনে ঢাকার যানজট যেভাবে এড়িয়ে চলবেন

7

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

8

হামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৯৬

9

প্রথম একক ফুটবলার হিসেবে পেলেন প্রিন্সেস অব অস্তুরিয়াস পুরস্

10

নতুন তৃণমূলে যাচ্ছেন না দেব, থাকছেন মমতার সাথেই

11

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

12

একসঙ্গে মরব বলে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক,পালালেন প্রেমিকা

13

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

14

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

15

শ্বাসরুদ্ধকর ম্যাচে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ ষোলোয় মরক্

16

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

17

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

18

সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্প

19

হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ হ্যারি কেইন

20