ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে টিকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছরে প্রয়োজনীয় হামের টিকা কেনার জন্য ৪১২ কোটি ৭১ লাখ টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৬ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৬২ হাজার ২৯২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টিকার চাহিদা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের প্রয়োজনীয়তা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা দেখা দেয় এবং টিকার সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে একাধিকবার চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছিলেন বলেও জানা যায়।

স্বাস্থ্য খাতের তথ্যমতে, গত কয়েক মাসে হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গজনিত কারণে আরও ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ মোট ৬৩১ জন প্রাণ হারিয়েছেন, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

উল্লেখ্য, অতীতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা সংগ্রহ করা হলেও, সাম্প্রতিক সময়ে ক্রয় প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতেই টিকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে টিকার সরবরাহ দ্রুত নিশ্চিত করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছিল: আন্দ্রেস ডুকা

1

মৃত্যুদণ্ডে পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

2

সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ

3

কেন হঠাৎ ইরানের সঙ্গে সমঝোতায় বাধ্য হলেন ট্রাম্প

4

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণতন্ত্রে হস্তক্ষেপ করছে: স্টারমার

6

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

7

কখন যৌথভাবে দেয়া হয় বিশ্বকাপের গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

8

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

9

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

10

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

11

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

12

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

15

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

16

বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র বেইজিং

17

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল

18

পানামাকে হারিয়ে ঘানার নাটকীয় জয়

19

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

20