ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালাল বেলারুশ

ফাইল ছবি

মাঠপর্যায়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সামরিক মহড়া সম্পন্ন করেছে বেলারুশ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের পর এই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

সোমবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গোলাবারুদ সরবরাহ এবং তা ব্যবহারের জন্য প্রস্তুত করার অনুশীলন এই মহড়ার অংশ ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করাই এই মহড়ার প্রধান উদ্দেশ্য। এতে গোপনীয়তা বজায় রেখে কার্যক্রম পরিচালনা, দীর্ঘ দূরত্বে পরিবহন এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের হিসাব-নিকাশ অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২০২৩ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিজেদের ভূখণ্ডে মোতায়েনের অনুমতি দেয় বেলারুশ। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছেন, এসব অস্ত্র ব্যবহারের চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকবে মস্কোর হাতেই।

ইউক্রেন যুদ্ধ চলাকালে পুতিন একাধিকবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর সমর্থন ঠেকাতেই এই ধরনের অবস্থান নিচ্ছে মস্কো।

গত সপ্তাহে পুতিন ঘোষণা দেন, রাশিয়া চলতি বছরের শেষ নাগাদ তাদের নতুন প্রজন্মের সারমাত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে এবং পারমাণবিক বাহিনীর আধুনিকায়ন অব্যাহত থাকবে।

বেলারুশ জানিয়েছে, এই সামরিক মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয় এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

1

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

2

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

3

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

4

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

5

বার কাউন্সিল রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

6

ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ

7

আগামী বছর ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

8

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

9

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

10

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী বার্তায় জটিল হচ্ছে আলোচনা: আরাগচি

11

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

12

ইরানের হুঁশিয়ারি: বন্ধ হতে পারে হরমুজ প্রণালি

13

আজকের স্বর্ণের দাম

14

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

15

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

16

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

19

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

20