ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

২৬ জুন পবিত্র আশুরা, মহররম মাসের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ জুন (শুক্রবার) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম, যা মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের ১০ তারিখ পালিত হয় পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

আশুরা মুসলিম বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতের স্মরণে দিনটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। এছাড়া ইসলামের ইতিহাসে আশুরার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বহু তাৎপর্যপূর্ণ ঘটনা।

ধর্মীয়ভাবে আশুরার রোজারও বিশেষ গুরুত্ব রয়েছে। হাদিসে আশুরার দিন এবং এর আগে বা পরে একদিন রোজা রাখার ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে বিশ্বের মুসলিমরা ইবাদত-বন্দেগি ও ধর্মীয় আচার পালনের মাধ্যমে দিনটি পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

1

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

2

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

3

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

4

আজ যে সমীকরণ মিললে মেসি গোল্ডেন বুট পাবে

5

আবারও পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত ভিসা

6

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

7

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

8

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

9

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

10

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

11

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

12

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

13

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

14

শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের সম্মানে ভাস্কর্য উন্মোচন

15

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলা

16

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

17

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

18

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

19

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

20