ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

মে মাসে কালবৈশাখী, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

ছবি: সংগৃহীত

দেশজুড়ে তাপপ্রবাহের তীব্রতার মধ্যেই সাম্প্রতিক বৃষ্টি ও বজ্রবৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও নতুন করে শঙ্কার কথা জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসজুড়ে বিভিন্ন ধরনের বৈরী আবহাওয়ার প্রভাব থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যা উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে।

এছাড়া চলতি মাসে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মে মাসে দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে। মাসজুড়ে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে পানি বৃদ্ধি পেতে পারে। এতে স্থানীয়ভাবে জলাবদ্ধতা বা ক্ষয়ক্ষতির ঝুঁকিও তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কৃষি, নৌপরিবহন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে। তাই আগাম সতর্কতা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের ভিড়ে বিশ্বকাপে নজর কাড়বেন ৮ ‘বয়স্ক’ ফুটবলার

1

ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

4

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধান

5

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

6

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

7

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

8

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

9

মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস

10

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

11

ইসরায়েলকে সমর্থনের কারণেই কি নিরাপত্তা পরিষদের ভোটে হারল জার

12

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিকৃত চিঠি ভুয়া

13

স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড

14

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

15

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

16

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

17

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ‘ইচ্ছাকৃত পক্ষপাতের কোনো প্রমাণ পাইন

18

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

19

ব্রাজিলের জালে জাপানের গোল, পিছিয়ে ব্রাজিল

20