ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

প্রতীকী ছবি

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা করতে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলকে বহনকারী একটি বিমান ইসলামাবাদে অবতরণ করে। পাকিস্তানের একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র অনুযায়ী, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তাদের এই সফরকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে শনিবার ভোররাতে ইরানের প্রতিনিধিদলও ইসলামাবাদে পৌঁছায় বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম। প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দল গঠিত হয়েছে।

ইরানি প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা। সফরের শুরুতেই তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

জানা গেছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে। শনিবার দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল হলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা হলেও কমতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

3

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

4

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

5

লাকী আখান্দ স্মরণে বাপ্পা মজুমদার

6

হাইপারসনিক ‘ডার্ক ইগল’ ক্ষেপণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র

7

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

8

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

9

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

10

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

11

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

12

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

13

৪ মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৬

14

কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

15

আজ থেকে সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু

16

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

17

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

18

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা

19

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

20