অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

ছবি: সংগৃহীত



ইরান সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) যুক্তরাষ্ট্র লঙ্ঘন করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ জুন) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা কোনো হামলাকেই জবাবহীন রাখব না। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই প্রমাণ করেছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও দৃঢ় জবাব দেওয়া হবে।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ সমঝোতা স্মারকের ১ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। স্বাভাবিকভাবেই, যদি এ ধরনের লঙ্ঘন বারবার ঘটে এবং তা অব্যাহত থাকে, তাহলে এই প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারকের (এমওইউ) বাস্তবায়ন এবং কাতারে আটকে থাকা ইরানের জব্দ অর্থ উদ্ধারের বিষয় নিয়ে আগামীকাল বুধবার মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেছেন বাঘাই।

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান
চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান
তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে ইরানের জব্দ অর্থ মুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

বাঘাই আরও বলেন, আগামীকাল দোহায় যা হওয়ার কথা, তা হলো সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়ে আলোচনা। এর মধ্যে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করার বিষয়টিও রয়েছে। এসব আলোচনা কাতারের পক্ষের সঙ্গে অনুষ্ঠিত হবে।

এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কাতারে আটকে থাকা ইরানের ৬০০ কোটি ডলারের জব্দ অর্থ এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি।

সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

1

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

2

মেসি মানে ম্যাজিক, মায়া, মোহ

3

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

4

ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ কর

5

হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে হেনস্তা

6

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

7

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

8

হাঁটুর ইনজুরিতে আধুনিক চিকিৎসা ও আর্থ্রোস্কোপিক সার্জারি

9

২০২৬-২৭ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে

10

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

11

তৃণমূল চাঙা করতে মাঠে নামছে বিএনপি

12

প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

13

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

14

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

15

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

16

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

17

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি লুকাকু

18

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

19

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্রাজিল

20