ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিকূলতার মাঝেও মেধার ঝলক

ছবি: সংগৃহীত।

প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও মেধার দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের বিভিন্ন জেলার চার মেধাবী শিক্ষার্থী। ক্ষুদ্র জাতিসত্তার পরিবার, কৃষক ও শ্রমজীবী ঘর থেকে উঠে আসা এসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে নজর কাড়েছে।

এই মেধাবীদের পাশে দাঁড়িয়েছে রোটারী ক্লাব অব ঢাকা কসমোপলিটান। সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন চাঁপাইনবাবগঞ্জের সিমতি মুরমু, সুনামগঞ্জের জনিক মিয়া, ফরিদপুরের ঈশিতা খাতুন এবং লালমনিরহাটের বর্ষা রানী।

গত রোববার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুল আলম, রোটারি ক্লাবের সভাপতি ড. ওমর শরীফ, শিল্পপতি আবদুস সাত্তার মারুফ এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সাইফুল হক মিন্টু।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা মনে করেন, সুযোগ পেলে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিকূল পরিবেশ থেকেও যারা মেধার স্বাক্ষর রাখতে পারে, তাদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। সঠিক সহায়তা পেলে তারা আরও বড় সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

3

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

4

ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা

5

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

6

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

7

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

8

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

9

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

10

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

11

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

12

১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে সতর্ক সংকেত জারি

13

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

14

অতিরিক্ত হাসিল ও ভিড় এড়াতে খামারমুখী কুমিল্লার ক্রেতারা

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৬ জনের মৃত্যু

17

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

18

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20