অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

ছবি: সংগৃহীত



মাঠের বাইরেও ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবধান বাড়িয়ে চলেছেন। ৪১ বছর বয়সেও পর্তুগিজ স্ট্রাইকার বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারের তালিকায় শীর্ষে। 

গত ১২ মাসে তার আয় আনুমানিক ৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৭১০ কোটি টাকা। ফোর্বসের ম্যাগাজিনের এক সমীক্ষায় এই তথ্য দেওয়া হয়েছে।

আল নাসরের সাত নম্বর জার্সিধারী এই র‌্যাংকিংয়ে টানা চতুর্থ বছর শীর্ষে। এখনও তিনি এই গ্রহের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের অবস্থান ধরে রেখেছেন। ম্যাগাজিনটির তথ্য অনুযায়ী, রোনালদোর মোট সম্পদের পরিমাণ ইতোমধ্যে সর্বোচ্চ ১.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, বাংলাদেশি মুদ্রায় ১৪৮৮২ কোটি টাকা!

এই তালিকায় লিওনেল মেসি দ্বিতীয় স্থানে। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা ফোর্বসের বিবেচিত সময়ে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলারের।

তিন নম্বরে আছেন কিলিয়ান এমবাপে। বেতন ও বিজ্ঞাপন চুক্তির মাধ্যমে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডের গত ১২ মাসে আয় ছিল ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, স্পন্সরশিপ মার্কেটে নিজের উপস্থিতি বাড়াচ্ছেন এমবাপে। সম্প্রতি ফেয়ারমোন্ট হোটেলস অ্যান্ড রিসোর্টস চেইন ও স্বাস্থ্য কোম্পানি অ্যালানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন, যেখানে তিনি একজন বিনিয়োগকারীও।

তরুণ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন আর্লিং হালান্ড। নরওয়ে ও ম্যানসিটির তারকা খেলোয়াড় গত ১২ মাসে ৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকায় চতুর্থ স্থানে। ২৫ বছর বয়সী স্ট্রাইকার সম্প্রতি প্রথম বিশ্বকাপ খেলেছেন এবং এখনও ইউরোপিয়ান ফুটবলের অন্যতম দামী তিনি।
একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে সেরা পাঁচে ভিনিসিয়ুস জুনিয়র। গত এক বছরে তার আয় ৬০ মিলিয়ন ডলার। বিশ্ব ফুটবলে শীর্ষ বাণিজ্যিক তারকা হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

1

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

2

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

3

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

4

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

5

কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

6

মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্পেনের অধিনায়ক রদ্রি

7

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

8

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ‘ইচ্ছাকৃত পক্ষপাতের কোনো প্রমাণ পাইন

9

দেখে নিন আর্জেন্টিনার জয়ের খতিয়ান

10

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

11

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি: এফবিআইয়ের গোপন

12

ভ্যাপসা গরমে চোখের যত্নে জরুরি সতর্কতা

13

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

14

মেসির সঙ্গে কাঁদলেন স্কালোনিও

15

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

16

মানসিক চাপ বাড়ায় নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা

17

দুই লিটার দুধ দিয়ে মুখ ধুয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থ

18

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

19

২৪ বিলিয়ন ডলার ছাড় ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

20