ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সংগৃহীত ছবি

দেশের ১৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার বা পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

রোববার ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

1

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

2

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

3

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

4

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

5

জাপানে আবারও ভূমিকম্পে আঘাত হেনেছে

6

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

7

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

8

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

9

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

10

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

11

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

12

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

13

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

14

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

15

বাবা-মায়ের পর ছেলের নেতৃত্বে দেশের বাজেট

16

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

17

ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি

18

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

19

সাদাপাথর ভ্রমণে নতুন নির্দেশনা

20