অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের নতুন কোচ হলেন জিদান

ছবি: সংগৃহীত



জিনেদিন জিদান ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন । আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। জিদানের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত।

বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই আনুষ্ঠানিক ঘোষণা এল আজ।

১৯৯৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের, ২০২৬ বিশ্বকাপে যারা স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে।

দায়িত্ব নেওয়ার পর ৫৪ বছর বয়সী জিদান বলেছেন, ফ্রান্সের কোচ হওয়াটা তাঁর জন্য দারুণ সম্মানের, ‘আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই জাতীয় দলের দায়িত্ব নেওয়া আনন্দের পাশাপাশি অনেক বড় একটা গর্বের ব্যাপার।’

জিদান আরও বলেন, ‘একই সঙ্গে এটা অনেক বড় দায়িত্ব। আমি ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি ও ফ্রান্স ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই। এটা বলার অপেক্ষা রাখে না, জাতীয় দলের হয়ে আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে।’

জিদান জানান, রিয়ালের দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে আরও বেশ কিছু প্রস্তাব পাওয়ার পরও সেগুলো ফিরিয়ে দিয়েছেন।

২৫ সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স–অধ্যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

1

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

2

বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির

3

বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি

4

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাছাই ২ মে

5

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

6

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্

7

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখ

8

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের সতর্কবার্তা

9

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

10

কারা হবে চ্যাম্পিয়ন? জানাল সুপারকম্পিউটার

11

হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া ও ইসলামিক আমল

12

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

13

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

14

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

15

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

16

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে বড় পতন

17

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্র

18

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

19

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা পাই না : এ্যানি

20