প্রকাশ :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ এএম |অনলাইন সংস্করণ
বিশ্বকাপ ফুটবলে আরেকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল নেদারল্যান্ডস। সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের দাপুটে জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের মোট গোলসংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে ডাচরা।
হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের পর বিশ্বকাপে নেদারল্যান্ডসের মোট গোল দাঁড়িয়েছে ১০৩-এ। এর মাধ্যমে তারা বিশ্বকাপ ইতিহাসে ১০০ বা তার বেশি গোল করা অষ্টম দলের মর্যাদা অর্জন করেছে।
এই তালিকায় আগে থেকেই রয়েছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানি, যাদের প্রত্যেকেরই বিশ্বকাপে ২৪১টি করে গোল রয়েছে। এছাড়া আর্জেন্টিনা (১৫৫), ফ্রান্স (১৩৭), ইতালি (১২৮), স্পেন (১০৮) এবং ইংল্যান্ড (১০৪) রয়েছে শীর্ষে।
সুইডেনের বিপক্ষে ম্যাচে নেদারল্যান্ডসের আক্রমণভাগ ছিল পুরোপুরি বিধ্বংসী। ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো জোড়া গোল করে দলের জয়ের ভিত গড়ে দেন। শেষদিকে ক্রিসেনসিও সামারভিলও একটি গোল করে ব্যবধান আরও বাড়ান।
এই জয়ের ফলে শুধু রেকর্ডই নয়, গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে নেদারল্যান্ডস। টুর্নামেন্টে তাদের ধারাবাহিক পারফরম্যান্স এখন শিরোপার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ
1
বিয়ের গহনা ও নগদ টাকা নিয়ে উধাও নববধূ
2
বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি
3
দাম বাড়ল সয়াবিন তেলের
4
ব্রাজিল-নরওয়ে মহারণ আজ বাংলাদেশ সময় রাত ২টায়
5
জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া
6
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
7
শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার
8
গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর
9
মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—