অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলের জন্য তুমি যা করেছ, পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ : মেসিকে নেইমারের বিদায়ী বার্তা

ছবি: সংগৃহীত



দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার আগে ফুটবলাঙ্গন জুড়ে বইছে আবেগের হাওয়া।

ঐতিহাসিক এই বিদায়বেলায় সাবেক সতীর্থ ও পরম বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুলেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগপ্রবণ বার্তায় মেসির প্রতি গভীর শ্রদ্ধা ও অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসি ও নেইমার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তৈরি হয়েছিল তাদের অটুট বন্ধুত্ব।

বিদায়ী ম্যাচের আগে সেই স্মৃতি ও সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে নেইমার লেখেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা এত বছর ধরে তোমার খেলা উপভোগ করেছে।’

আর্জেন্টাইন মহাতারকার অবদানের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘আজ তোমার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি, প্রতিটি মুহূর্ত তুমি প্রাণভরে উপভোগ করবে। আজকের প্রাপ্ত সব সম্মাননা যেন তোমাকে আনন্দ দেয়।

শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য যা করেছ, তার জন্য গোটা বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ।’

আবেগ ধরে রাখতে না পেরে নেইমার আরো বলেন, ‘আমাকে ফুটবলকে নতুন করে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যেমন সম্মানের ছিল, তার চেয়েও বড় সম্মানের ছিল তোমার পাশে খেলে ইতিহাসের অংশ হতে পারা। ধন্যবাদ, লিও মেসি।’

২০০৫ সালে অভিষেক হওয়া মেসি দেশের হয়ে খেলেছেন ২০৭টি আন্তর্জাতিক ম্যাচ, যেখানে ঝুলিতে রয়েছে ১২৫টি গোল।

দেশকে এনে দিয়েছেন বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা শিরোপা।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

1

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

2

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

3

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

4

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

5

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

6

শুভ জন্মদিন মেসি, সময়কে হার মানানো এক চিরতরুণ জাদুকর

7

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

8

শর্তের ব্যাপারে অনড় ইরান

9

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা

10

হরমুজে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনা, নিরাপদ পাইলটরা

11

অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমু

12

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

13

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

14

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

15

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

16

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবারও তেলের দাম বৃদ্ধি

17

পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালাল বেলারুশ

18

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

19

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

20