অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

ছবি: সংগৃহীত



শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর পরই পর্তুগাল ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রবার্তো মার্তিনেজ।

নাটকীয় সেই ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে পর্তুগিজদের কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন এই স্প্যানিশ কোচ।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে রবার্তো মার্তিনেজ বলেন, পর্তুগালের দায়িত্ব নিয়ে আমি মূলত বিশ্বকাপ জিততে এসেছিলাম। যেহেতু সেই লক্ষ্য পূরণ হয়নি, তাই এখন আর এই পদে আমার চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখানেই পর্তুগাল দলের সঙ্গে আমার অধ্যায়ের শেষ।

বিশ্বকাপের নকআউট পর্বের অন্তিম মুহূর্তে মিকেল মেরিনোর করা একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নেয় পর্তুগাল।

দলের এই চরম ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই মার্তিনেজ পদত্যাগের এই বড় সিদ্ধান্ত নিলেন। তার এই আকস্মিক বিদায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের ফুটবল পরিমণ্ডলে এখন নতুন কোচের সন্ধানে তোড়জোড় শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়া ম্যাচের আগে স্কালোনির কৌশলগত ধোঁয়াশা

1

বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছে

2

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ু

3

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

4

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

5

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

6

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৪১

7

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

8

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্রাজিল

9

যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফল স্টেন্ট স্থাপন

10

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

11

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

12

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

13

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

14

‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

15

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে যা লিখলেন সাহাবুদ্দিন

16

নুয়েনের লড়াই এখনো থামেনি

17

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

18

১৯ বছর পর আর্জেন্টিনা-আলজেরিয়া

19

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ

20