ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আলজেরিয়া জাতীয় ফুটবল দল। এই দলে সবচেয়ে আলোচনায় এসেছে ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের অন্তর্ভুক্তি, যিনি প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।

২৮ বছর বয়সী গোলকিপার লুকা জিদান এর আগে ফ্রান্সের যুব পর্যায়ে প্রতিনিধিত্ব করলেও পরবর্তীতে দাদা-দাদীর দেশ আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় গুরুতর চোট পেলেও তাকে দলে রাখা হয়েছে। আফ্রিকা কাপ অব নেশনসে তিনি আলজেরিয়ার প্রধান গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্কোয়াডে আরও বড় চমক হিসেবে ফিরেছেন সাবেক টটেনহ্যাম মিডফিল্ডার নাবিল বেনতালেব, যিনি দীর্ঘ সময় ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন হুসেম আউয়ার ও আমিন গুইরি, যারা আগের টুর্নামেন্টে চোটের কারণে খেলতে পারেননি।

আলজেরিয়ার তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজও আছেন দলে, যিনি বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেলছেন। কোচ ভ্লাদিমির পেতকোভিচ জানিয়েছেন, অভিজ্ঞতা ও ভারসাম্য বজায় রাখতেই এই স্কোয়াড নির্বাচন করা হয়েছে।

আসন্ন বিশ্বকাপে আলজেরিয়া খেলবে গ্রুপ ‘জে’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং জর্ডান। শক্তিশালী গ্রুপে লড়াই করলেও দলটি ভালো কিছু করার আশাবাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন

1

মেসির হাতে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই না

2

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

3

রামিসা হত্যার রায় আজ, আদালতে আসামিরা

4

বিশ্বকাপ জমাতে দাই দাই গান নিয়ে আসছেন শাকিরা

5

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

6

বিশ্বকাপে দায়িত্ব হারালেন সোমালি রেফারি ওমর আরতান

7

ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্বকাপে আলোচনায় ইরান

8

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’

9

দেশমকে আবেগঘন বিদায়বার্তায় যা বললেন এমবাপ্পে

10

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

11

‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্র

12

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

13

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

14

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

15

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

16

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়

17

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

19

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

20