অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের, জেনে নিন কেন

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের স্বত্ব বা মালিকানার অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে গর্জে উঠেছে বিশ্ব ফুটবলের প্রভাবশালী সংস্থাগুলো। ফিফার এমন বাণিজ্যিক চালের প্রতিবাদে একাট্টা হয়ে বিশ্বকাপসহ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সব টুর্নামেন্ট বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা।

বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে এই ঐতিহাসিক সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়। ফুটবলের ঐতিহ্য ও প্রশাসনিক সার্বভৌমত্ব রক্ষার তাগিদ থেকে উয়েফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফুটবল কিংবা বিশ্বকাপ কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়। তাই কোনো ব্যক্তিগত বিনিয়োগকারীর কাছে ফুটবলের নিয়ন্ত্রণ সঁপে দেওয়ার প্রশ্নই ওঠে না। 

উয়েফার এক বিবৃতিতে বলা হয়, ‘ফিফা যতক্ষণ না এই নীতিহীন প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পুরোপুরি বাতিল করছে এবং ভবিষ্যতে কখনো ফুটবলের মালিকানা ব্যক্তিগত খাতে হস্তান্তর করা হবে না বলে আইনি নিশ্চয়তা দিচ্ছে, ততক্ষণ উয়েফার কোনো দল ফিফার আয়োজিত কোনো টুর্নামেন্টে পা রাখবে না।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রায় ২০ বিলিয়ন ডলারের একটি নতুন অঙ্গপ্রতিষ্ঠান গঠন করে ফুটবলের প্রধান টুর্নামেন্টগুলোর শেয়ার বিক্রির যে ছক কষেছিলেন, তাতেই এই অগ্নিকুণ্ড তৈরি হয়েছে। ফুটবলকে ব্যবসার সামগ্রী বানানোর এই একতরফা চেষ্টা বিশ্ব ফুটবলের সুশাসন ও কাঠামোর ওপর বড় আঘাত বলে মনে করা হচ্ছে।

ঝড় উঠেছে এশিয়াতেও। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা এক চিঠিতে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে জানান, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে কোনো ধরনের পরামর্শই করা হয়নি। সব কটি কনফেডারেশনের ঐকমত্য ছাড়া এমন প্রস্তাব কখনোই পাশ হতে দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি। উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও ফিফার এই খামখেয়ালি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে।

পরিকল্পনা বাস্তবায়নে সদস্য দেশগুলোকে বাগে আনতে মোটা অঙ্কের অর্থের প্রলোভনও দেখাচ্ছে ফিফা। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব মেনে নিলে প্রতিটি ফুটবল সংস্থাকে ৪০ মিলিয়ন ডলার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ফিফার এই 'টোপে' পা দিতে নারাজ খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রোসহ বিভিন্ন আঞ্চলিক খেলোয়াড় ইউনিয়ন। তাদের স্পষ্ট বার্তা—যাদের রক্ত-ঘামে খেলাটি টিকে আছে, সেই খেলোয়াড় ও দর্শকদের আবেগ এড়িয়ে খেলাটিকে বেচে দেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না।

সব মিলিয়ে ইউরোপ ও এশিয়ার যৌথ প্রতিরোধে ফিফা এখন এক অভূতপূর্ব প্রশাসনিক সংকটের মুখোমুখি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

1

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধান

2

টিস্যু পেপারের চুক্তি থেকে চিরকুটে লেখা অবসর: যে গল্প অমরত্ব

3

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

4

প্রতিদিনই ‘ফুটবল ঈশ্বর’ মেসির সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন কাস

5

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

6

৪৬৩ কোটি টাকায় টিকা ও ওষুধ কিনবে সরকার

7

জুলাইয়ে শুরু এলপিএল ২০২৬

8

মায়ের সঙ্গে আবেগঘন পুনর্মিলনে কাঁদলেন ভোজিনিয়া

9

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

10

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

11

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

12

এবার নতুন পে স্কেলে একাধিক দুঃসংবাদ পেলেন সরকারি চাকরিজীবীরা

13

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

14

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

15

একনজরে আর্জেন্টিনা-স্পেনের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স-পরি

16

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

17

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

18

সমালোচকদের মুখ বন্ধ করে নেইমার বিশ্বকাপ জেতাবে : রোনালদো

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20