ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৬ জনের মৃত্যু

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৬ |সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবানন-এ নতুন করে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২৪ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ছয় সপ্তাহের বেশি সময় ধরে সংঘর্ষ চলার পর সম্প্রতি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সেই যুদ্ধবিরতির মধ্যেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটলো।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের ওয়াদি আল-হুজাইর, তুলিন, শ্রীফা এবং ইয়াতের এলাকায় চালানো বিমান হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইউনিফিল (জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী) জানিয়েছে, ২৯ মার্চ তাদের একটি ঘাঁটিতে হামলায় আহত এক ইন্দোনেশীয় শান্তিরক্ষী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় আরেকজন সেনা ঘটনাস্থলেই নিহত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই হামলায় ইসরাইলি ট্যাংকের গোলা ব্যবহৃত হয়েছিল।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে দক্ষিণ লেবাননের বিন্ট জেবাইল এলাকায় তারা ৬ জনকে হত্যা করেছে, যারা তাদের মতে হিজবুল্লাহ যোদ্ধা। তবে এই নিহতদের সাথে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য একই ঘটনার কিনা, তা এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় মোট ২,৪৯১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত: ভোজিনিয়াকে মেসি

1

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

2

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

3

আজ তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

4

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

5

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

6

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

7

ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

8

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে হামলা

9

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

10

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

11

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

12

প্রথমবারের মতো ব্রাজিল-জার্মানি ছাড়াই কোয়ার্টার ফাইনাল

13

ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি

14

ওমরাহ পালনে মক্কায় অভিনেত্রী ভাবনা

15

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

16

মরক্কো যেভাবে চাপে ফেলল ব্রাজিলকে

17

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

18

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

19

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

20