ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

তাসনিম জারা

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে সাম্প্রতিক ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিক ও চিকিৎসক তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দুজনের প্রতি সমর্থন প্রকাশ করে তাদের পাশে থাকার কথা জানান।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, বিদেশে হামলা, ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাগুলো রাজনৈতিক হতাশা ও দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। তিনি এসব কর্মকাণ্ডের সমালোচনা করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হাসনাত আবদুল্লাহ ও মোশাররফ করিমের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে তিনি তাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

জানা গেছে, গত সোমবার পূর্ব লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে অনুষ্ঠিত একটি সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ ওঠে।

অন্যদিকে কলকাতায় অবস্থানকালে অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কিছু ব্যক্তি চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া দেখা যায়।

এ পরিস্থিতিতে তাসনিম জারার বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। তার মতে, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

1

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

2

জুমার খুতবার সময় নীরব থাকার গুরুত্ব ও ইসলামি নির্দেশনা

3

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

4

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

5

প্রতিবেশীদের গোপন হাঁড়ির খবর বিক্রি করে দুই বাড়ির মালিক তিনি

6

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

7

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

8

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

9

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

10

যেকোনো সময় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহুর

11

মা হতে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

12

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

13

‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রম

14

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যমজ দুই ভাই

15

উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

16

বিশ্বকাপে‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?

17

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

20