ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ভক্তদের জন্য নতুন গান আমরা আর্জেন্টিনা ভালোবাসি

বিশ্বজুড়ে চলমান ফুটবল উন্মাদনার ঢেউ বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আকাশি-সাদা সমর্থকদের উচ্ছ্বাসে মুখর চারপাশ। এই আর্জেন্টিনা ভক্তদের আনন্দ আরও বাড়াতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী রাহিদা লগ্না।

তার নতুন গানের শিরোনাম ‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’। শুধু কণ্ঠ দেওয়া নয়, গানটির কথা ও সুরও নিজেই করেছেন তিনি। সংগীতায়োজনে ছিলেন এস এ সুমন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সজল রানা।

গানটির কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন তপু, মামুন এবং রাহিদা লগ্না নিজেও। এতে অংশ নেয় মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংঘের নৃত্যশিল্পীরা। তাদের সহযোগিতায় ছিলেন তামিম আহমেদ সবুজ।

গানটি নিয়ে রাহিদা লগ্না বলেন, প্রিয় দল আর্জেন্টিনাকে নিয়ে কিছু করার ভাবনা থেকেই এই গানটি তৈরি হয়েছে। এস এ সুমন রাজি হওয়ার পর কাজটি দ্রুতই সম্পন্ন হয়। শুটিংয়ের কিছু অংশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ভক্তদের জন্য প্রিয় দলকে নিয়ে এমন একটি কাজ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত।

বর্তমানে গানটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে এবং আর্জেন্টিনা সমর্থকদের মাঝে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক

1

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

2

সরকার বাধা দিলে লংমার্চের ৬ দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ

3

মা হতে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

4

কিংবদন্তি অভিনেত্রী শাবানার ৭৫তম জন্মদিন আজ

5

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

6

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল

7

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোল, দুজনকে ধাক্কা, পরের ম্য

8

রোবট কুকুরে মাস্ক-জাকারবার্গ থেকে কিম জং উন

9

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

10

বাগদান সারলেন শেখ সাদী

11

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

12

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

13

বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

14

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোন

15

রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, কখন কিভাবে দেখবেন, জে

16

লেবাননকে ‘প্রকৃত শত্রুর’ হাত থেকে রক্ষার আহ্বান ইরানের

17

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

18

চোটে অনিশ্চিত নেইমার, পরিবারে আসছে নতুন সন্তান

19

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

20