অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড

ছবি: সংগৃহীত



ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামার আগে চেহারায় বড় পরিবর্তন এনেছেন আর্লিং হালান্ড। লম্বা সোনালি চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন হালান্ড।


নতুন এই স্টাইলে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলাকে ভিডিও কল করে চমকেও দিয়েছেন তিনি। 

আজ রবিবার (২৩ আগস্ট) ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমেছেন হালান্ড। এর আগে নিজের নতুন লুক নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে চুল কাটার পুরো প্রক্রিয়াও দেখিয়েছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।

চুল কাটার পর বন্ধু, সতীর্থ ও পরিচিতদের ভিডিও কল করে নতুন লুক দেখান হালান্ড। সেই তালিকায় ছিলেন গার্দিওলাও। 

হালান্ডকে নতুন চেহারায় দেখে সাবেক সিটি কোচ প্রথমে হাত দিয়ে মুখ ঢেকে অবাক হন। পরে হাসতে হাসতে বলেন, ‘তোমার ভাগ্য ভালো যে চুল আছে।

আমার চুল থাকলে খুব খুশি হতাম।’ গার্দিওলার কথা শুনে হেসে ওঠেন হালান্ডও। 

সাবেক সতীর্থ জ্যাক গ্রিলিশও হালান্ডের নতুন চেহারা দেখে মজা করেছেন। গ্রিলিশের মনে হচ্ছে, হালান্ড এখন ১০ বছরের শিশু। 

জ্লাতান ইব্রাহিমোভিচ অবশ্য আরো কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন।


হালান্ডের নতুন চেহারা দেখে তিনি জিজ্ঞেস করেন, ‘তুমি এটা কী করেছ?’ পরে মজা করে বলেন, ‘আমাকে ব্লক করে দাও এবং আমার নম্বর ডিলিট করে দাও। আমার স্ত্রী বলছে, তুমি একটা পাগল।’

লম্বা চুলের জন্যই হালান্ডের আলাদা পরিচিতি তৈরি হয়েছিল। নতুন মৌসুমের শুরুতে সেই চেনা চেহারা আর থাকছে না। এবার মাঠে গোলের পাশাপাশি হয়তো চুলের নতুন স্টাইল নিয়েও আলোচনায় থাকতে চাইছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

1

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

2

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

3

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্

4

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

5

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

6

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

7

ইরানের পাল্টা হামলা, নিশানায় মার্কিন ঘাঁটি

8

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

9

২৪ বিলিয়ন ডলার ছাড় ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

10

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

11

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

12

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

13

আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছিল: আন্দ্রেস ডুকা

14

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

15

আজ বিশ্ব মা দিবস

16

ওমানে প্রবাসীদের জন্য নতুন নিয়ম

17

চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প

18

গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা

19

বিদায়ের পরও শান্তির বার্তা, হৃদয় ছুঁয়ে গেল ইরান

20