ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সাদাপাথর ভ্রমণে নতুন নির্দেশনা

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পর্যটকদের এখন থেকে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করে সাদাপাথরে যাতায়াত করতে হবে।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন সড়ক ব্যবহার করে সাদাপাথরে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকি এড়ানো।

প্রশাসনের পক্ষ থেকে কালাইরাগ এলাকায় একটি সতর্কতামূলক সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। সেখানে পর্যটকদের শুধুমাত্র নির্ধারিত নৌপথ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে এবং সীমান্তঘেঁষা বিকল্প পথ পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে।

নৌকাঘাটের ইজারাদারদের দাবি, অনেক পর্যটক নির্ধারিত পথ এড়িয়ে কালাইরাগের ঝুঁকিপূর্ণ সীমান্তসংলগ্ন রাস্তা ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। এতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, দুর্ঘটনা এবং মানবপাচারের মতো ঝুঁকি তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সীমান্তঘেঁষা ওই পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপদ ও বৈধ পথে চলাচল নিশ্চিত করতে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

সংশ্লিষ্টরা পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো ধরনের শর্টকাট বা বিকল্প সীমান্তপথ ব্যবহার না করে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাটের মাধ্যমে সাদাপাথরে যাতায়াত করার জন্য। এতে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি অনাকাঙ্ক্ষিত ঝুঁকিও এড়ানো সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

1

আত্মা দিয়ে জার্সিটা রক্ষা করেছি', অবসরের ঘোষণা আর্জেন্টিনা খ

2

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

3

বদির জামিন স্থগিত করল আপিল বিভাগ

4

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

5

বিয়ে নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক হচ্ছে

6

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

7

জামিন পেলেন আমির হামজা

8

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

9

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

10

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

11

মধ্যস্থতার মাধ্যমে ৪৫ লাখ মামলার জট কমানো সম্ভব : আইনমন্ত্রী

12

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

13

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

14

পাকিস্তানের ভূমিকায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

15

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

16

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

17

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

18

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

19

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

20