ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের সাম্প্রতিক হামলাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ মে) সংঘটিত এই হামলার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে দাবি করেন তিনি।

ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের সংস্কার কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়বে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রকে উসকে দেওয়ার চেষ্টা করেছিল। তবে মার্কিন বাহিনী দ্রুত জবাব দিয়েছে বলেও দাবি করেন তিনি। প্রেসিডেন্ট বলেন, “যুদ্ধবিরতি এখনো বহাল আছে। তারা আজ আমাদের নিয়ে খেলতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের প্রতিহত করেছি।”

তিনি আরও বলেন, হামলাটি বড় কোনো সামরিক হুমকি ছিল না এবং এটিকে তিনি “তুচ্ছ ঘটনা” হিসেবেই দেখছেন। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলার ধরন, ক্ষয়ক্ষতি কিংবা যুদ্ধজাহাজগুলোর অবস্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাকে ছোট করে দেখানোর মাধ্যমে পরিস্থিতি আরও বড় সংঘাতে রূপ নেওয়া ঠেকাতে চাইছে ওয়াশিংটন। একইসঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার বার্তাও দিতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

1

গরমে ত্বকের যত্নে আম

2

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

3

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

4

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

5

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

6

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

7

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

8

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনার সময় ৪০ ঘণ্টা

9

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

10

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

11

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

12

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

13

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

14

বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ফ্রান্স

15

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

16

‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্র

17

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

18

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

19

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

20