অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত



 ভিনিসিয়ুস জুনিয়রকে টলাতে পারে না প্রতিপক্ষের ডিফেন্ডারের কড়া ট্যাকল। এমনকি বর্ণবাদী আচরণও ব্রাজিল তারকাকে হার মানাতে পারে না।

শারীরিক ও মানসিকভাবে এতটাই শক্তিশালী তিনি। সেই ভিনিসিয়ুস কিনা ছোট্ট এক ভিডিও বার্তার কাছে নিজেকে সংযত রাখতে পারলেন না। ২৫ বছরের এক মানুষ কিনা ছোট্ট শিশুর মতো কাঁদলেন অঝোরে। প্রিয় মানুষের কাছ থেকে বার্তা পেলে অবশ্য যে কারোরই ভিনিসিয়ুসের মতো অবস্থা হওয়ার কথা।


বিশ্বকাপ চলাকালে প্রিয় মানুষটার কাছ থেকে বার্তা পেয়ে তাই দুচোখকে বাধা দিতে পারেননি ভিনিসিয়ুস। ভিডিও বার্তার সেই প্রিয় মানুষটি হচ্ছেন তার দাদি নিলজা। আজকের ভিনিসিয়ুস হতে যার অবদান কোনো দিনও ভোলার নয়। 

ব্রাজিলের গ্লোবো নেটওয়ার্কের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দোমিঙ্গোর’ লাইভে কাঁদতে কাঁদতে ভিনিসিয়ুস বলেন, ‘তিনি আমার জীবন বদলে দিয়েছেন।


যখন সময় পাই তখনই তার কাছে থাকি। কারণ আমি জানি, একদিন এমন সময় আসবে, যাদের আমরা ভালোবাসি তাদের আর কখনো পাওয়া যাবে না। আমার পরিবার এবং তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। কারণ আমার স্বপ্ন পূরণ করতে তারা সবকিছু করেছে।’

এবারের বিশ্বকাপে ৪ গোল করে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়ুস আরো বলেছেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ, দাদিমা।


১৬ বছর বয়স পর্যন্ত তার সঙ্গে থেকেছি। আমাদের বাড়িটা খুব ছোট হওয়ায় উনার পাশেই ঘুমাতে হতো। তিনি এমন একজন মানুষ, যিনি আমার জীবনকে তৈরি করে দিয়েছেন।’

তো ভিনিকে বলা দাদি নিলজার বার্তা কী ছিল? দাদি বলেছেন, ‘ও খুব লাজুক একটা বাচ্চা ছিল। ওর ধ্যানজ্ঞানই ছিল ফুটবল। ১৬ বছর বয়স পর্যন্ত ও আমার পাশেই ঘুমাত। মাঝে মাঝে ও আমাকে জড়িয়ে ধরত এবং চোখ মেলে নিশ্চিত হতো যে সে আমার পাশেই আছে তো। ভিনি, আমার নাতি, আওয়ার লেডি অব আপারেসিডা (দেবী) যেন সব সময় তোমাকে রক্ষা করেন। দাদিমা তোমাকে অনেক অনেক ভালোবাসে।’

বিশ্বকাপে আজ বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবেন ভিনি। নকআউটের ম্যাচে আজ হিউস্টনে তাদের প্রতিপক্ষ জাপান। তার জাদুতে বর্তমানে দুর্দান্ত ছন্দে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই জাদুই আরেকবার দেখানোর পালা রিয়াল মাদ্রিদের তারকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা

1

২৪ বিলিয়ন ডলার ছাড় ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

2

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হ

3

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

4

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ

5

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

6

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

7

ডেঙ্গু : আগস্টে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু

8

আবু সাঈদ হত্যা মামলা বেরোবি সাবেক ভিসি গ্রেফতার

9

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরি নাই—আদ্-দ্বীনের দাবি

10

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

11

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

12

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

13

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

14

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

15

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

16

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

17

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

18

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা পাই না : এ্যানি

19

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

20