অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

ছবি: সংগৃহীত

টানা পাঁচ প্রজন্ম ধরে বংশে কোনো কন্যাসন্তানের জন্ম হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর লক্ষ্মী হয়ে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান।

প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বংশে কন্যাসন্তানের আগমনে আনন্দে ভাসছে পুরো পরিবার। নবজাতককে বরণ করে নিতে পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রাজকীয় অনুষ্ঠান।

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বীড জেলায়। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নবজাতক গার্গী ও তার মা কল্পনা ঋষিকেশ দহিফালেকে স্বাগত জানাতে বিশেষ শোভাযাত্রার আয়োজন করে পার্লির দহিফালে পরিবার।

বরণের জন্য ফুল দিয়ে সাজানো হয় একটি রাজকীয় রথ। ঢাক, ঢোল ও করতালের বাজনার তালে তালে পুরো এলাকা ঘুরিয়ে মা ও শিশুকে পরম ভালোবাসায় ঘরে নিয়ে যাওয়া হয়। 

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০০ বছর ধরে দহিফালে পরিবারে কোনো কন্যাসন্তানের জন্ম হয়নি। কল্পনা দহিফালে এই সৌভাগ্যের অধিকারী হয়েছেন।


আপ্লুত হয়ে গার্গীর দাদা লিম্বাজি দহিফালে বলেন, পরিবারে কন্যাসন্তান আসা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এত দিন আমাদের ঘরে কোনো কন্যা না থাকার যে আক্ষেপ ও কষ্ট ছিল, আজ তা সম্পূর্ণ পূর্ণ হলো।

অন্যদিকে, শিশুটিকে ‘ঘরের লক্ষ্মী’ আখ্যা দিয়ে আনন্দ প্রকাশ করেছেন গার্গীর দাদি সুরেশা দাহিফালে।

নবজাতক গার্গীর বাবা ঋষিকেশ দহিফালে বলেন, সাধারণত সমাজে কন্যাসন্তানের চেয়ে পুত্রসন্তানের আকুলতা বেশি দেখা যায়। কিন্তু কন্যাসন্তান পাওয়ার আনন্দ ও অনুভূতি সম্পূর্ণ ভিন্ন।

কন্যাসন্তানরা বাবার প্রতি বেশি অনুরক্ত থাকে। আমরা আমাদের মেয়েকে রাজকন্যার মতো ফুলের সুবাসে ও পরম যত্নে বড় করে তুলব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

2

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

3

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

4

লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক

5

রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

6

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

7

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

8

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা

9

প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

10

পরিসংখ্যান বলছে বিশ্বকাপ ইতিহাসে মেসিই সর্বকালের সেরা

11

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

12

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

13

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

অর্থমন্ত্রীর লাল ব্রিফকেসে কী থাকে, ইতিহাস ও রহস্য

15

এক নেটওয়ার্কে আসছে দেশের সব টোলপ্লাজা

16

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

17

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

18

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

19

অফিস পলিটিক্স থেকে বাঁচার ৬ কার্যকর উপায়

20